ঢাকা ০৫:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল উদাহরণ বাংলাদেশঃওসি জাকের

নিজস্ব প্রতিবেদক, দেশবাংলা ডট নেটঃ

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) জাকের হোসাইন মাহমুদ বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল উদাহরণ হিসেবে বিশ্বদরবারে সমাদৃত এই দেশ। ১৬ কোটি জনসংখ্যার এ দেশে বিভিন্ন ধর্মের লোকের বসবাস।জাতি, ধর্ম ও ভাষার পার্থক্য থাকলেও বাংলাদেশে তাদের শান্তিপূর্ণ সহাবস্থানে অটুট। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ধর্ম-বর্ণ-গোত্র-সম্প্রদায় নির্বিশেষে বাংলাদেশে চমৎকার একটা পরিবেশ বিরাজ করছে আমাদের দেশে। বজায় রয়েছে আন্তধর্মীয় শ্রদ্ধা-সম্মান। বাংলাদেশ ধর্মীয় স্বাধীনতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত। সবার মাঝে গড়ে উঠেছে ভাতৃত্বের সুদৃঢ় বন্ধন। তিনি আরো বলেন,
চরম্বা একটি অসম্প্রদায়িক সম্প্রীতির উর্বর ভূমি। এখানে হিন্দু, বৌদ্ধ, মুসলিম পরস্পরের সাথে গড়ে উঠেছে অপূর্ব সম্প্রীতি। আমরা সবাই সবার ধর্মীয় অনুষ্ঠান উপভোগ করি।আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার একটি অসম্প্রদায়িক ও সম্প্রীতির রাষ্ট্র উপহার দিতে সক্ষম হয়েছে।
তিনি আরো জানান,গত ৪ মে ভোরে রকি বড়ুয়ার নির্দেশেই একদল সন্ত্রাসী বৌদ্ধবিহারটিতে হামলা চালায়। রকি বড়ুয়া সম্প্রীতির বন্ধনকে বিচ্ছিন্ন করতে মন্দিরে হামলা চালিয়েছিল। ভেদাভেদ সৃষ্টি করতে চেয়েছিল, কিন্তু সে সফল হয়নি। আমরা অন্যায়কারীকে কোন প্রকার ছাড় দিবোনা।
অন্যায় যে করুক না কেন তাকে অবশ্যই শাস্তি ভোগ করতে হবে।

অপরাধী তথা অন্যায় কারীর অপরাধের জন্য কোন ধর্ম,দল,সম্প্রদায় ও জাতি দায়ী নয়।তার পাপের ফল তাকে ভোগ করতে হয়েছে।ভবিষ্যতে এধরনের অন্যায় যাতে কেউ করতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানান তিনি।

১৮ মে ( সোমবার) দুপুরে উপজেলার চরম্বা বিবিরবিলা বৌদ্ধ বিহারে এক সম্প্রীতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো তুলে ধরেন।

চরাম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার শফিকুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক বিজয় কুমার বড়ুয়া । উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু,বৌদ্ধ ভিক্ষু নেতা তাপস জ্যোতি ভিক্ষু।
এসময় অন্যান্যদের মধ্য উপস্হিত ছিলেন
চরম্বা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসহাব উদ্দিন, বড়হাতিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রিটন বড়ুয়া রোনা, ধর্মতীলু ভিক্ষু,চরম্বা ইউপির ১নং প্যানেল চেয়ারম্যান মুহাম্মদ সোলাইমান, ইউপি সদস্য মুহাম্মদ সৈয়দ আহমদ, মুহাম্মদ আকতার হোসাইন, মুহাম্মদ ওসমান গনি,চরম্বা ইউনিয়ন তাঁতীলীগের সাধারণ সম্পাদক এনামুল হক,তুষার কান্তি বড়ুয়া, দক্ষিণ জেলা ছাত্রলীগের কর্মসংস্থান বিষয়ক সম্পাদক শিমুল বড়ুয়া প্রমুখ।

উল্লেখ্য, লোহাগাড়া উপজেলার চরম্বার বিবিবিলা বৌদ্ধ বিহারের পূর্ণ সংস্কারের জন্য অনুদান দিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী,লোহাগাড়ার কৃতি সন্তান ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।মন্দিরের পূর্ণসংস্কার পরিদর্শন করেন ওসি জাকের হোসাইন মাহমুদ।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

সাতকানিয়ায় রাত ৮টায় দোকান বন্ধের নির্দেশনা উপেক্ষিত

সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল উদাহরণ বাংলাদেশঃওসি জাকের

প্রকাশিত: ১২:০৭:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২০