ঢাকা ১২:১৩ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সামাজিক বনায়নের দেড় একর বনভূমির জায়গা উদ্ধার করলো বনবিভাগ

লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি রেঞ্জের সাতগড় বন বিটের নলবুনিয়া হাতিবান্ধা এলাকায় ২০০৫-০৬ সালে সৃজিত সামাজিক বনায়নের ২০১৯-২০ অর্থ বছরে ২য় আবর্তে সৃজিত বাগানের দেড় একর বনভুমির জায়গা উদ্ধার করেছে বন বিভাগ।

২৭ আগস্ট সকালে চুনতি রেঞ্জ কর্মকর্তা মো. শাহীনুর রহমান ও সাতগড় বিট অফিসের কর্মকর্তা মাসুদ পারভেজ যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। অভিযানে সামাজিক বনায়নের অংশীদারবৃন্দরা উপস্থিত।

জানা যায়, উপজেলার চুনতি রেঞ্জের সাতগড় বন বিটের নলবুনিয়া হাতিবান্ধা এলাকায় ২০০৫-০৬ সালে সৃজিত সামাজিক বনায়নে যাহা ২০১৯-২০ অর্থ বছরে ২য় আবর্তে সৃজিত বন বাগানে দীর্ঘ ১৫ বছর ধরে  চুনতি ইউপি সদম্য মৃত সৈয়দ মোকতার আহমদ প্রকাশ লেদু মেম্বার ও তার ছেলে ফারুক অবৈধভাবে দকল করে রাখে। ইতোপূর্বে তাদের বিরুদ্ধে দুটো মামলা রয়েছে।

চুনতি রেঞ্জ কর্মকর্তা মো. শাহীনুর রহমান বলেন, সামাজিক বনায়নের ২০১৯-২০ অর্থ বছরে ২য় আবর্তের সৃজিত বাগান কেটে ফারুক বিভিন্ন ফলজ চারা রোপন করে ঘেরা-বেড়া দিয়ে  দখল করে রাখে। দীর্ঘদিন পর অবৈধ দখলদারকে বাগানের অংশীদারদের সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করে উচ্ছেদ করা হয়। তার বিরুদ্ধে আগেও দুটি মামলা রয়েছে। আরেকটি বন মামলা রুজু করার প্রক্রিয়া চলছে। সৃজিত সামাজিক বনায়ন যারা অবৈধভাবে দখল করে আছে সবকটি উদ্ধার করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান তিনি।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

সাতকানিয়ায় রাত ৮টায় দোকান বন্ধের নির্দেশনা উপেক্ষিত

সামাজিক বনায়নের দেড় একর বনভূমির জায়গা উদ্ধার করলো বনবিভাগ

প্রকাশিত: ০৩:৩০:৩১ অপরাহ্ন, শনিবার, ২৮ অগাস্ট ২০২১