
রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
লোহাগাড়ায় করোনা প্রতিরোধে কঠোর অবস্হানে রয়েছে থানা পুলিশ।করোনা ভাইরাসের বিস্তাররোধে সরকারীভাবে নির্দেশনা রয়েছ মসজিদে ৫জনের বেশী মুসল্লী নয়।সবাইকে ঘরে ঘরে নামাজ আদায় করতে বলা হয়েছে।
তাই সামাজিক দূরত্ব বজায় রেখে সচেতন করতে ৭এপ্রিল বাদে আছর উপজেলার আমিরাবাদ ঝাঁকুয়াবির পাড়া জামে মসজিদে নামাজ আদায় করেছেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ।
প্রধানমন্ত্রীর নির্দেশনায় করোনাভাইরাস মোকাবিলায় সামাজিক দূরত্ব নিশ্চিত করা,ঘরে নিরাপদে থাকতে, মসজিদে নামাজ আদায় করার পর মসজিদের ইমাম ও মুয়াজ্জিনের সাথে সচেতনামুলক কথা বলেন এবং তাদেরকে সামাজিক দূরত্ব বজায় রেখে ৫জনের অধিক যাতে মুসল্লি না হয় সে বিষয় পরামর্শ দেন।
লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ বলেন, কঠোর প্রতিরোধে আমরা সবাইকে ঘরমুখী করতে কাজ করে যাচ্ছি।
করোনা প্রতিরোধে আপনারা সবাই ঘরে থাকুন, নিরাপদ থাকুন। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবেননা।তিনি আরো বলেন, মসজিদে ৫জনের বেশী হওয়া যাবেনা। সরকারী নির্দেশনা মেনে চলুন। সবাই নিজ নিজ ঘরে নামাজ করুন। নিরাপথে থাকুন।

করোনাভাইরাস মোকাবিলায় সামাজিক দূরত্ব নিশ্চিত করা ও সচেতনতার জন্যর জন্য থানা পুলিশ কাজ করে যাচ্ছি বলেও তিনি জানান।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


