
রায়হান সিকদার,দেশবাংলা ডট নেটঃ
করোনা ভাইরাসের কারণে পুরো বিশ্ব নিশ্চুপ।প্রানঘাতি মহামারী করোনা ভাইরাসের কারণে সরকারী নির্দেশনা মেনে সবাই ঘরে অবস্হান করছেন।
সরকারীভাবে নির্দেশনা রয়েছে যে, পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করতে স্বাস্থ্য বিধি মেনে ঈদগাহ মাঠে নামাজ আদায় করা যাবেনা। নিকটস্থ মসজিদে নামাজ আদায় করতে হবে।
সরকারী নির্দেশনা বাস্তবায়নের জন্য করোনাভাইরাস প্রাদুর্ভাবজনিত কারণে এবার ঈদুল ফিতরের নামাজ ঈদগাহে বা খোলা জায়গায় জামায়াত না করে বরং স্বাস্থ্যবিধি মেনে,সামাজিক ও শারিরিক দূরত্ব বজায় রেখে নিজ নিজ মসজিদে গিয়ে আদায় করার জন্য মুসল্লিদের প্রতি আহবান জানিয়েছেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ।
ওসি জাকের হোসাইন মাহমুদ সরকারী আইডিতে Lohagara Thana Ctg ফেইসবুকে লিখেছেন যে, প্রিয় লোহাগাড়াবাসী ঈদ মোবারক । সরকারি নির্দেশনা মেনে, সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রেখে মসজিদেই ঈদের জামাত পড়ুন । ঈদগাহে নিষেধ।
ওসি জাকের হোসাইন মাহমুদ দেশবাংলাকে জানান, ‘বর্তমানে সারা বিশ্বসহ আমাদের দেশে করোনা ভাইরাস পরিস্থিতিজনিত কারণে মুসল্লিদের জীবনের ঝুঁকি বিবেচনা করে এ বছর ঈদগাহ বা খোলা জায়গার পরিবর্তে ঈদের নামাজের জামায়াত নিকটস্থ মসজিদে মুসল্লিরা জামাত আদায় করতে হবে। প্রয়োজনে একই মসজিদে একাধিক জামাত অনুষ্ঠিত হবে। সামাজিক ও শারিরিক দূরত্ব নিশ্চিত করে নিকটস্থ ঈদের নামাজ আদায় করার জন্য বিনীতভাবে অনুরোধ জানিয়েছেন ওসি জাকের হোসাইন মাহমুদ।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 

