ঢাকা ০১:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সামাজিক দূরত্ব নিশ্চিতে লোহাগাড়ায় যৌথ টহল

রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ

পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত লোহাগাড়া উপজেলাকে গতকাল রাতে লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। সকলকে লকডাউন মেনে চলতে ঘরে ও নিরাপদে থাকতেও বলা হয়েছে।
তারই ধারাবাহিকতায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সাধারণ মানুষকে ঘরমুখী করতে,সামাজিক দূরত্ব নিশ্চিত করতে মাঠে কঠোরভাবে অবস্থান রয়েছে উপজেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী ও থানা পুলিশ।

১৬ এপ্রিল(বৃহস্পতিবার) বেলা ১২টায় উপজেলার বটতলী মোটর স্টেশন, পুটিবিলা এমচর হাট, চুনতিসহ বিভিন্ন এলাকায় উপজেলা প্রশাসন,বাংলাদেশ সেনাবাহিনী ও থানা পুলিশের যৌথ টহল জোরদার করা হয়।
টহলে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে সামাজিক দূরত্ব নিশ্চিত করা, সাধারণ মানুষকে ঘরমূখী করতে হাট-বাজারে জনসচেতনতামুলক মাইকিং করেন। এছাড়াও সাধারণ মানুষকে লকডাউন মেনে ঘরে ও নিরাপদে থাকার আহবান জানানো হয়।

এসময় উপস্হিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী`র ব্রিগেডিয়ার জেনারেল আবদুল মতিন পিএসসি, কমান্ডার ৯৭ পদাতিক ব্রিগেড, কক্সবাজার সদর ১০পদাতিক ডিভিশন ২৭বীর`র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল হক, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নীলুফা ইয়াসমিন চৌধুরী ও লোহাগাড়া থানার এসআই দেলোয়ার হোসেন।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

সাতকানিয়ায় রাত ৮টায় দোকান বন্ধের নির্দেশনা উপেক্ষিত

সামাজিক দূরত্ব নিশ্চিতে লোহাগাড়ায় যৌথ টহল

প্রকাশিত: ০৫:২২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০