
কক্সবাজার জেলার সামাজিক সেবামূলক স্বেচ্ছাসেবী সংগঠন-কক্সবাজার_ব্লাড_ডোনার্স_সোসাইটি” এর ৩য় বর্ষপূর্তি ও ৬৪ জেলা স্বেচ্ছাসেবী মিলন মেলা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে সামাজিক ও মানবতার কাজে বিশেষ অবদানের জন্য চট্টগ্রামের অন্যতম স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন- রেইনবো ব্লাড ব্যাংককে সম্মাননা স্মারক উপহার দেন-“কক্সবাজার ব্লাড ডোনার্স সোসাইটি”। এর পূর্বে রেইনবো পরিবারের পক্ষ হতে বর্ষপুর্তি উপলক্ষ্যে শুভেচ্ছা ক্রেস্ট প্রদান করেন রেইনবো পরিবারের পক্ষে
মুহাম্মদ হাবিবুল্লাহ ও মুহাম্মদ আবুল মনছুর। কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানটি মিলন মেলাত পরিণত হয়।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 

























