
সাতকানিয়া প্রতিনিধিঃ
করোনা ভাইরাসের কারণে সাতকানিয়া চলছে লকডাউন। প্রানঘাতি করোনা ভাইরাসের কারণে সাতকানিয়ার বিভিন্ন এলাকায় মানুষরা ঘরবন্দি রয়েছে। এলাকায় শত শত পরিবার অসহায়ত্ব মানবেতর জীবন যাপন করছেন। ঠিক এই দুর্যোগ সংকটময় মুহর্তে সাতকানিয়ার মানুষের কথা বিবেচনা করে কর্মহীন মানুষের জন্য খাবার ও ইফতার সামগ্রী পাঠিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক,সাতকানিয়া-লোহাগাড়ার কৃতি সন্তান আমিনুল ইসলাম আমিন।
১৪ মে বিকেলে কেন্দ্রীয় নেতা আমিনুল ইসলাম আমিনের পক্ষ থেকে সাতকানিয়া পৌরসভা অটো শ্রমিকলীগের আবেদনের প্রেক্ষিতে তাদের তত্বাবধানে নিয়োজিত সাতকানিয়া পৌরসভার গণপরিবহনের চালক ও হেলপার ২২০ শ্রমিকদের মাঝে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বিতরণ অনুষ্ঠানে উপস্হিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহান, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক এস এম আজিজ, উপজেলা যুবলীগের যুব ও ক্রীড়া সম্পাদক মোহাম্মদ দিনার,জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জয়নাল আবেদীন,ছাত্রনেতা মোহাম্মদ এনাম,পৌর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক সাখাওয়াত।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


