ঢাকা ০৬:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাতকানিয়া থানায় ওসি হিসেবে আবদুল জলিলের যোগদান

নিজস্ব প্রতিবেদকঃ 

চট্টগ্রামের সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হিসেবে যোগদান করেছেন মুহাম্মদ আবদুল জলিল।

১২ জানুয়ারী বুধবার সন্ধ্যায় তিনি থানার দায়িত্ব নেন। তিনি সন্ধ্যার দিকে সাতকানিয়া থানায় আগমন করলে থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) সুজন কান্তি দেসহ থানার সকল কর্মকর্তারা নবাগত ওসিকে ফুলের শুভেচ্ছা জানান।

জানা যায়, ওসি আবদুল জলিল গ্র্যাজুয়েশন সম্পন্ন করে ২০০৬ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে এসআই হিসেবে যোগদান করেন।যোগদান করার কয়েকটি থানা চাকরী করে লোহাগাড়া থানায় দীর্ঘদিন এসআই হিসেবে দায়িত্ব পালন, পরবর্তীতে লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার ছিলেন। এর পরে তিনি পদোন্নতি পেয়ে সাতকানিয়া থানায় ওসি(তদন্ত) হিসেবে যোগদান করেন। পরে লোহাগাড়া থানার ওসি(তদন্ত), চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এবং সর্বশেষ বান্দরবান থানায় ওসি(তদন্ত) হিসেবে সততা, দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব পালনকালে তিনি পেয়েছেন সাধারণ মানুষের ভালবাসা। কুড়িয়েছেন বিভিন্ন থানায় প্রশংসা। বান্দরবান থানা থেকে পদোন্নতি লাভ করে তিনি লক্ষীপুর জেলার রায়পুর থানার ওসি হিসেবে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন।রায়পুর থানায় তিনি যতদিন ছিলেন সেখানে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ,সাধারণ মানুষকে পুলিশি সেবা দিয়ে প্রশংসিত হয়েছেন তিনি।

সাতকানিয়া থানায় নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহাম্মদ আবদুল জলিল জানান,আমার প্রথম কাজ হবে সাধারণ মানুষকে পুলিশি সেবা প্রদান করা। সাধারণ মানুষ নির্ভয়ে থানায় এসে পুলিশি সেবা গ্রহণ করতে পারবে। কোন মাধ্যম কিংবা দালালের প্রয়োজন হবেনা। তাই সাতকানিয়া উপজেলার সকল প্রকার অপরাধমূলক কর্মকাণ্ড দমন করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করছি।

ওসি আবদুল জলিল ব্যক্তিগত জীবনে তিন সন্তানের জনক।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

সাতকানিয়ায় রাত ৮টায় দোকান বন্ধের নির্দেশনা উপেক্ষিত

সাতকানিয়া থানায় ওসি হিসেবে আবদুল জলিলের যোগদান

প্রকাশিত: ০৯:১৯:৩২ অপরাহ্ন, বুধবার, ১২ জানুয়ারী ২০২২