ঢাকা ০৫:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাতকানিয়ায় ১০ বছরের শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টায় বখাটে যুবক গ্রেপ্তার

সাতকানিয়া প্রতিনিধি
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় ১০ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে স্থানীয় জনতা এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। আটককৃত যুবক হল মো. সোহেল (২২)। গত মঙ্গলবার বিকালে উপজেলার এওচিয়া ইউনিয়নের আবাসন প্রকল্প-২ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিশু কন্যাটির মা বাদী হয়ে ওই যুবককে আসামী করে ঘটনার দিন রাতে সাতকানিয়া থানায় একটি মামলা দায়ের করেন। জানা যায়, এওচিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের চুড়ামনি আবাসন প্রকল্প-২ এ বসবাসরত (ছদ্মনাম) ফাতেমা বেগম (১০) গত মঙ্গলবার বিকালে তার নিজ ঘরে অবস্থান করছিল। এ সময় শিশুটির মা বাড়ির বাইরে থাকার সুবাদে সুযোগ বুঝে ওই এলাকার শফিকুল ইসলামের পুত্র মো. সোহেল শিশুটির ঘরে প্রবেশ করে তাকে ভয়-ভীতি দেখিয়ে পরনের জামা ও প্যান্ট খুলে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় পার্শ্ববর্তী খুরশিদা বেগম (৪০) নামে এক মহিলা ওই শিশুটির ঘরে তার মার কাছ থেকে পান কিনতে গিয়ে দেখতে পায় ঘরের ভেতর থেকে কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। পরে ওই মহিলা ঘরে প্রবেশ করে দেখতে পায় শিশুটির গায়ে কোন কাপড় নাই। যুবক সোহেল তাকে ধর্ষণের জন্য ধস্তাধস্তি করছে। পরে ওই মহিলার চিৎকারে আবাসন প্রকল্পের সভাপতি মো. খলিলসহ স্থানীয়রা এগিয়ে এসে মো. সোহেল কে আটক করে স্থানীয় চেয়ারম্যানকে খবর দিলে, তিনি ওই যুবককে এওচিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিয়ে আসতে বলে। পরে চেয়ারম্যান সাতকানিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ ওই যুবককে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
এব্যাপারে শিশুটির মা পূর্বকোণকে বলেন, সোহেল এলাকায় বখাটে হিসেবে পরিচিত। ঘটনার সময় আমার শিশুটি ঘরে অবস্থান করছিল। আরেক মেয়ে ঘরের বাইরে ছিল। আমি ফুলতলা বাজারে ঘরের জন্য কিছু বাজার করতে যায়। এ সময় আমার শিশুটিকে ঘরে একা পেয়ে সর্বনাশ করতে চেয়েছিল সোহেল। খুরশিদা নামে এক মহিলা আমার ঘরে না গেলে বড় ধরণের ক্ষতি হয়ে যেত। এঘটনায় শুধুমাত্র সোহেলকে আসামী করে আমি বাদী হয়ে ঘটনার দিন মঙ্গলবার রাতেই সাতকানিয়া থানায় একটি মামলা দায়ের করেছি।
এওচিয়া ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম মানিক বলেন, ঘটনার খবর শুনে আমি ঘটনাস্থলে লোক পাটিয়ে ওই বখাটে যুবককে আমার পরিষদে নিয়ে আসি। পরে পুলিশে সোপর্দ করা হয় তাকে। এ বিষয়টি ছাড়াও আমার এলাকায় কয়েকটি বাল্যবিবাহ ঠেকিয়েছি এবং মাদক নির্মূলেও সচেষ্ট রয়েছি।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মো. সফিউল কবীর বলেন, চুড়ামণি আবাসন প্রকল্প এলাকায় ১০ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মো. সোহেল নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। সে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। এঘটনায় শিশুটির মা বাদি হয়ে শুধুমাত্র ওই যুবককে আসামী করে ঘটনার দিন রাতেই থানা একটি মামলা দায়ের করেন।বুধবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

সাতকানিয়ায় রাত ৮টায় দোকান বন্ধের নির্দেশনা উপেক্ষিত

সাতকানিয়ায় ১০ বছরের শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টায় বখাটে যুবক গ্রেপ্তার

প্রকাশিত: ১০:০০:২৬ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০১৯