[primeitworld_print id="25609"]
ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
‘বিশেষজ্ঞ’ সেজে চিকিৎসা, নেই কোনো অনুমোদন

সাতকানিয়ায় দুই ভুয়া চিকিৎসককে লাখ টাকা জরিমানা

চট্টগ্রামের সাতকানিয়ায় দীর্ঘদিন ধরে ‘বিশেষজ্ঞ চিকিৎসক’ সেজে চিকিৎসার নামে প্রতারণা করে আসছিলেন দুই পল্লী চিকিৎসক। তাঁদের না আছে কোনো স্বীকৃত চিকিৎসা ডিগ্রি, না কোনো অনুমোদন। বুধবার (৬ আগস্ট) ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবশেষে ফাঁস হলো তাদের ভয়ংকর অপচিকিৎসা।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে ধরা পড়েন সাতকানিয়া পৌরসভার ঠাকুরদিঘীর পাড় এলাকার এহসান হাবীব ও ছমদিয়া পুকুর পাড় এলাকার সুকুমার দে।

তদন্তে দেখা যায়, অনুমোদনহীন ওষুধ ও নিষিদ্ধ ইনজেকশন ব্যবহার করে তাঁরা ঝুঁকিপূর্ণ পরিবেশে অপারেশন চালাতেন। রোগীদের দেওয়া হতো মিথ্যা আশ্বাস। চিকিৎসার নামে চলছিল ভয়ংকর প্রতারণা।

অভিযানে অংশ নেওয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোজাম্মেল হক জানান, তাদের চেম্বারে কোনো অনুমোদিত সরঞ্জাম ছিল না, বরং ছিল অব্যবস্থাপনা আর অনিয়মের ছড়াছড়ি।

ভ্রাম্যমাণ আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী, দুইজনকে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়।
নেওয়া হয় ভবিষ্যতে প্রতারণামূলক চিকিৎসা না করার মুচলেকা।

উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মাহমুদুল হাসান বলেন, বুধবার বিকেলে অপচিকিৎসার বিরুদ্ধে অভিযান চালানো হয়। অভিযানে নানা অনিয়ম ধরা পড়ায়
দুই পল্লী চিকিৎসক জরিমানা করা হয়।
জনস্বার্থে এমন অপচিকিৎসা রোধে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। নিয়মিত মোবাইল কোর্টের মাধ্যমে এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।”

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

‘বিশেষজ্ঞ’ সেজে চিকিৎসা, নেই কোনো অনুমোদন

সাতকানিয়ায় দুই ভুয়া চিকিৎসককে লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ০৯:২৯:৫৭ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫