
রায়হান সিকদার,বিশেষ প্রতিনিধিঃ
সাতকানিয়া পৌরসভাধীন আহমদ কবির মিয়ার বাড়ী সংলগ্ন ভোয়ালিয়া পাড়ার ৭নং ওয়ার্ড এলাকায় দীর্ঘদিন ধরে একটি কবরস্হানের রাস্তা নির্মাণ নিয়ে বিরোধ চলছিল।
আজ ১৫ডিসেম্বর ভোয়ালিয়া পাড়া এলাকায় পরিদর্শনে আসেন সাতকানিয়া লোহাগাড়ার মাননীয় সাংসদ, বিশ্ববরেণ্য আলেমেদ্বীন ও গবেষক প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি।
এসময় তিনি কবরস্হানে সৃষ্ট দীর্ঘদিনের জটিলতা সমাধান করে দেন।
এসময় অন্যান্যদের মধ্য উপস্হিত ছিলেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মোবারক হোসেন, সাতকানিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান সালাহ উদ্দিন হাসান চৌধুরী, সাতকানিয়া পৌর মেয়র মুহাম্মদ জোবাইর, সাতকানিয়া থানার ওসি শফিউল কবির,লোহাগাড়া উপজেলা অাওয়ামীলীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু, দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক, আমিরাবাদের কৃতি সন্তান মিয়া মোহাম্মদ শাহজাহান বিন আবদুল আজিজ, সাতকানিয়া উপজেলা যুবলীগের আহবায়ক মুহাম্মদ সাইদুর রহমান দুলাল, যুগ্ন আহবায়ক ও মাদার্শা ইউপির যুগ্ন আহবায়ক আনম সেলিম চৌধুরী,যুগ্ন আহবায়ক হারেজ মোহাম্মদ, সাংসদের সহকারী একান্ত সচিব এসএম শাহাদাৎ হোসাইন শাহেদ, সাতকানিয়া পৌরসভা যুবলীগের সহ-সভাপতি যুব সমাজের অহংকার ইমরান ফরহাদ, সাতকানিয়া পৌরসভা ছাত্রলীগের সভাপতি মুহাম্মদ ইদ্রিসসহ অন্যান্যরা।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


