
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান মানবিক উদ্যোগে এক অসহায় পরিবারকে টিন সহায়তা দিয়েছেন।
মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ইউএনও খোন্দকার মাহমুদুল হাসান নিজ হাতে এক বান টিন তুলে দেন অসহায় মুহাম্মদ জামাল উদ্দিনের হাতে। তিনি উপজেলার ধর্মপুর ইউনিয়নের মৃত নজুমিয়ার ছেলে।
ইউএনও’র এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করে স্থানীয়রা বলেন, প্রশাসনের একজন কর্মকর্তা হিসেবে খন্দকার মাহমুদুল হাসান শুধু দাপ্তরিক দায়িত্ব পালনেই সীমাবদ্ধ নন, মানবিক দৃষ্টিভঙ্গি থেকে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তিনি অনুকরণীয় উদাহরণ সৃষ্টি করেছেন।
এ সময় সাতকানিয়া সাংবাদিক সমিতির সভাপতি শহীদুল ইসলাম বাবর, উপজেলা পরিষদের সি.এ মিজানুর রহমান, সহকারী প্রশাসনিক কর্মকর্তা মোঃ ফয়সাল আমিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মুহাম্মদ নাজিম উদ্দিন 


