ঢাকা ০২:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাতকানিয়ায় অবৈধ ইটভাটায় ইউএনওর অভিযান

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় অবৈধভাবে পরিচালিত ছয়টি ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে এওচিয়া ইউনিয়নে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান।

অভিযানে বিসমিল্লাহ ব্রিকস, এবিসি ব্রিকস, কেএমবি ব্রিকস, মেসার্স মা ব্রিকস ও এইচএবি ব্রিকস—এই পাঁচ ভাটাকে অনুমোদন ছাড়া কার্যক্রম ও পাহাড় কেটে ইট উৎপাদনের দায়ে এক লাখ টাকা করে মোট ৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। একই অভিযোগে মেসার্স খাজা ব্রিকস সিলগালা করে দেওয়া হয়।

ইউএনও খোন্দকার মাহমুদুল হাসান বলেন, লাইসেন্স ছাড়া ইট তৈরি, পাহাড় কেটে পরিবেশ ধ্বংস ও স্থানীয়দের জন্য স্বাস্থ্যঝুঁকি তৈরি করায় এসব ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

সাতকানিয়ায় রাত ৮টায় দোকান বন্ধের নির্দেশনা উপেক্ষিত

সাতকানিয়ায় অবৈধ ইটভাটায় ইউএনওর অভিযান

প্রকাশিত: ০৬:০১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫