ঢাকা ১১:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাতকানিায় স্বাস্থ্য বিধি মেনে চলছে গ্রাম আদালত সেবার কার্যক্রম

নিজস্ব প্রতিবেদকঃ

অল্প সময় এবং স্বল্প খরচে স্থানীয় ছোটখাট বিরোধ-বিবাদ সহজে নিস্পত্তির লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ, বাংলাদেশ সরকার, ইউরোপিয়ান ইউনিয়ন ও ইউএনডিপি বাংলাদেশ এর আর্থিক ও কারিগরী সহযোগীতায় দেশের ১০৮০ টি ইউনিয়নে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্প বাস্তবায়ন করছে। উক্ত প্রকল্পের আওতায় চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলায় ১২টি ইউনিয়নে গ্রাম আদালত সক্রিয়করণের কার্যক্রম চলমান আছে। প্রকল্পের সার্বিক সহায়তায় গ্রাম আদালতসমূহ ছোট খাট বিরোধ অল্প সময়ে, কমসময়ে খুব সহজ প্রক্রিয়ায় নিস্পত্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বৈশ্বিক মহামারি কভিড ১৯ প্রভাবে গ্রাম আদালতের বিচারিক ও প্রচারণার স্বাভাবিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকায় গ্রাম আদালতের সুবিধা থেকে গ্রামের সাধারণ মানুষ বঞ্চিত হয়। বৈশ্বিক মহামারি কভিড ১৯ পরিস্থিতি মোকাবেলায় সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায়ে রেখে সীমিত পরিসরে গ্রাম আদালতের সেবা কার্যক্রম পুনরায় চালুকরার জন্য ইতোমধ্যে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্প এর সহায়তায় স্থানীয় সরকার বিভাগ থেকে করোনা (কোভিড-১৯) মহামারীর প্রেক্ষিতে উদ্ভুত পরিস্থিতিতে প্রকল্পভূক্ত এলাকায় গ্রাম আদালত সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনার সংক্রান্ত আচরণ নির্দেশিকা প্রণয়ন করেছে।

উপপরিচালক, স্থানীয় সরকার, চট্টগ্রাম উক্ত নির্দেশিকাটি কার্যকরভাবে অনুসরণ করার জন্য সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং প্রকল্পের সহযোগী এনজিও ব্লাস্ট-এর সংশ্লিষ্ট কর্মীদেরকে বিশেষভাবে অনুরোধ করছেন। এরই ধারাবাহিকতায় প্রকল্পভুক্ত মাদার্শা ইউনিয়ন পরিষদের উদ্যোগে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে গ্রাম্ আদালত সেবা সর্ম্পকিত সচেতনতা কার্যক্রম উঠান বৈঠক আয়োজন করা হয়েছে । অন্যান্য ইউনিয়ন পরিষদেও গ্রাম আদালত বিষয়ক সচেতনতা কার্যক্রমসহ মামলা গ্রহণ, শুনানী পরিচালনা এবং অন্যান্য কার্যক্রম চলমান রয়েছে

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

সাতকানিয়ায় রাত ৮টায় দোকান বন্ধের নির্দেশনা উপেক্ষিত

সাতকানিায় স্বাস্থ্য বিধি মেনে চলছে গ্রাম আদালত সেবার কার্যক্রম

প্রকাশিত: ০৫:২৩:২২ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২০