ঢাকা ১২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাতকানিয়ায় ফাউন্ডেশনের নাম করে অর্থ বানিজ্যের অভিযোগ

সচিব বললেন আমি এ সংগঠনে নেই

সাতকানিয়ার এক সময়কার প্রখ্যাত আলেম সানা উল্লাহ মুন্সির নামে ফাউন্ডেশন তৈরী করে ঐ ফাউন্ডেশনের নামে মোরশেদ তালুকদার নামের এক ব্যাক্তির বিরুদ্ধে অর্থ বানিজ্য করার অভিযোগ উঠেছে। এ নিয়ে এলাকায় সৃষ্টি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এলাকাবাসীর অভিযোগ একজন সুনাম ধন্য আলেমের নামে নামমাত্র ফাউন্ডেশন করে অর্থ বানিজ্য করে আলেমের সুনাম ক্ষুন্ন করা হচ্ছে। তবে, অভিযোগ সত্য নয় বলে দাবী করেছেন মোরশেদ তালুকদার।
জানা যায়,সাতকানিয়ার নলুয়া ইউনিয়নের প্রখ্যাত আলেম আলেম ছিলেন সানা উল্লাহ মুন্সি। তার নামে স্থানীয়দের অর্থায়নে মসজিদ, মাদ্রাসা প্রতিষ্টাসহ বিভিন্ন সামাজিক কাজ সম্পাদন করা হচ্ছে দীর্ঘ দিন থেকে। কিন্তু সম্প্রতি মোরশেদ তালুকদার নামের জৈনক ব্যাক্তি নিজেকে সানা উল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান দাবি করে সামাজিক কর্মকান্ডের অজুহাতে মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে। অথচ তার সাথে সানা উল্লাহ মুন্সির নামে প্রতিষ্ঠিত মসজিদ, মাদ্রাসা ও সামাজিক কর্মকান্ডের কোন সম্পর্ক নেই। স্থানীয় বাসিন্দা প্রবাসী মোহাম্মদ আইয়ুব, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ মিজান ও মোহাম্মদ লিয়াকত বলেন, মোরশেদ তালুকদার নামের ঐ ব্যাক্তি পারিবারিক কারনে তিনি নানার বাড়ি অন্য ইউনিয়নে থাকেন। আমাদের পাড়ায় তালুকদার নামে কোন বংস নেই। মোরশেদ তালুকদার নয়, যে কেহ এই নামে সংগঠন করে টাকা আদায় করা আমরা গুরুতর অপরাধ মনে করি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া দরকার। এদিকে ঐ ফাউন্ডেশনের মহা সচিব হিসেবে স্থানীয় বাসিন্দা
এমরান এরশাদের নাম উল্লেখ করা হলেও এমরান এরশাদ এ সংগঠনের সাথে কোন ধরনের সম্পৃক্ত নয় বলে দাবী বলেন, আমার নামটি একটি ভিত্তিহীন সংগঠনের সাথে জড়িয়ে আমার মানসম্মান ক্ষুন্ন করেছে। এ কারনে ঐ সংগঠনের সাথে আমার নাম না জড়ানোর জন্য মোরশেদকে বলেছি। তার পরেও যদি আমার নাম প্রচার করে তাহলে আইনগত ব্যবস্থা নিব। এ ব্যাপারে মোরশেদ তালুকদারের সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ সত্য নয় বলে দাবী করেন।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

সাতকানিয়ায় ফাউন্ডেশনের নাম করে অর্থ বানিজ্যের অভিযোগ

প্রকাশিত: ০৯:০৬:০০ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২০