ঢাকা ০৫:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাতকানিয়ায় কাশেম অপহরণ মামলার পলাতক আসামী খোকন নগরী থেকে গ্রেপ্তার

সাতকানিয়ায় বহুল আলোচিত ব্যবসায়ী আবুল হাশেম হত্যা মামলা পরিচালনাকারী তার বড় ভাই আবুল কাশেম কে অপহরণ পূর্বক হত্যা প্রচেষ্টা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক এক আসামী জেলা ডিবি পুলিশ গ্রেপ্তার করে সাতকানিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করেছে। গ্রেপ্তারকৃত আসামী হলেন, উপজেলার বাজালিয়া ইউনিয়নের মাহালিয়া গ্রামের আমিনুর রহমানের ছেলে মিজানুর রহমান খোকন (৪০)। গত মঙ্গলবার রাতে চট্টগ্রাম নগরীর অলংকার মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, সাতকানিয়ার বাজালিয়া ইউনিয়নের মাহালিয়া এলাকায় মসজিদের ওয়াক্ফকৃত জায়গার বিরোধকে কেন্দ্র করে ব্যবসায়ী আবুল হাশেম খুন হন। এ হত্যা মামলায় তদবির ও পরিচালনায় সহায়তা করায় নিহতের বড় ভাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কর্মরত আবুল কাশেমকে হত্যা মামলার আসামী ও তাদের স্বজনরা অপহরণ করে হত্যার চেষ্টা চালায়। এ মামলায় কাশেম সাতকানিয়া থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। এ মামলার আসামীরা দীর্ঘদিন ধরে পলাতক থাকলেও পুলিশ তাদের গ্রেপ্তার করতে সমর্থ হয়নি। গত মঙ্গলবার রাতে ওই অপহরণ মামলার পলাতক আসামী মিজানুর রহমান খোকনকে চট্টগ্রাম জেলা ডিবি পুলিশের উপ-পরিদর্শক মিজানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ চট্টগ্রাম নগরীর অলংকার মোড় থেকে গ্রেপ্তার করে সাতকানিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করে। এব্যাপারে মামলার বাদি আবুল কাশেম বলেন, গ্রেপ্তারকৃত মিজান অপহরণ মামলার তথ্য গোপন করে সাউথ ইষ্ট ব্যাংকে চাকরি করে আসছেন। এছাড়া এ মামলার প্রধান আসামী রাশেদ ও আরেক আসামী তৌহিদুর রহমানসহ অন্যান্য আসামীরা এখনও পুলিশের ধরা ছোয়ার বাহিরে রয়েছে। তাদের গ্রেপ্তারের জন্য পুলিশ প্রশাসনের নিকট অনুরোধ করছি।
এব্যাপারে চট্টগ্রাম জেলা ডিবি পুলিশের উপ- পরিদর্শক মো. মিজানুর রহমান বলেন, গ্রেপ্তারকৃত আসামী মিজানুর রহমান খোকন আবুল কাশেম অপহরণ মামলায় পলাতক ওয়ারেন্টভুক্ত আসামী। তাকে গত মঙ্গলবার রাতে নগরী অলংকার মোড় থেকে গ্রেপ্তার করে সাতকানিয়া থানার নিকট হস্তান্তর করা হয়েছে।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মো. সফিউল কবীর বলেন, গ্রেপ্তারকৃত আসামী মিজানুর রহমান খোকন বাজালিয়ার চাঞ্চল্যকর নিহত ব্যবসায়ী আবুল হাশেমের বড় ভাই ও এ হত্যা মামলা পরিচালনা ও তদবিরকারী আবুল কাশেম অপহরণ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী। তাকে জেলা ডিবি পুলিশ গ্রেপ্তার করে সাতকানিয়া থানায় হস্তান্তর করে। (বুধবার) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

সাতকানিয়ায় রাত ৮টায় দোকান বন্ধের নির্দেশনা উপেক্ষিত

সাতকানিয়ায় কাশেম অপহরণ মামলার পলাতক আসামী খোকন নগরী থেকে গ্রেপ্তার

প্রকাশিত: ০৮:০৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০১৯