
চট্টগ্রামের সাতকানিয়ায় মহাসড়কে বাসে তল্লাশি চালিয়ে ৫শ ১০ পিস ইয়াবাসহ এক রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।তার নাম আব্দুর রহমান (৪১)। সে টেকনাফের ২৪ নাম্বার লেদা ক্যাম্পের মৃত আব্দুস শুক্কুরের ছেলে।
মঙ্গলবার (১২ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে কেওঁচিয়া ইউনিয়নের খুনীবটতল এলাকায় তাকে ইয়াবাসহ আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. সুজাউদ্দৌলা সঙ্গীয় ফোর্সসহ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খুনীবটতল এলাকায় বাসে তল্লাশি চালায়। এ সময় এক রোহিঙ্গাকে ৫শ ১০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
পরে তার বিরুদ্ধে সাতকানিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। আসামিকে আজ বুধবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
মুহাম্মদ নাজিম উদ্দিন 

























