
রায়হান সিকদার,বিশেষ প্রতিনিধিঃ
চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া’র সাংসদ,উন্নয়নের সফল কান্ডারী, বিশ্ববরেণ্য অালেমেদ্বীন ও গবেষক প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি পক্ষে থেকে আমিরাবাদের কৃতি সন্তান, চট্টগ্রাম প্রিন্টিং প্রেস`র স্বত্বাধিকারী সমাজসেবক ও আওয়ামীলীগ নেতা মুহাম্মদ ইসমাঈলের উদ্যোগে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের উত্তর আমিরাবাদ তুলাতলী বাজার ও জল দাশ পাড়া এলাকায় করোনা পরিস্থিতিতে ৩`শ কর্মহীন অবস্থায় গৃহবন্দী, হতদরিদ্র শ্রমজীবী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।৬এপ্রিল সকালে কর্মহীন ও খেটে খাওয়া মানুষের মাঝে ত্রাণ সামগ্রী তুলে দেন
উত্তর আমিরাবাদ এম বি উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি ও চট্টগ্রাম প্রিন্টিং প্রেসের স্বত্বাধিকারী সমাজসেবক মুহাম্মদ ইসমাঈল।
এসময় উপস্হিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক, উত্তর আমিরাবাদ এমবি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি যুব সমাজের অহংকার মিয়া মোহাম্মদ শাহজাহান বিন আবদুল আজিজ।
কর্মহীন ও খেটে খাওয়া মানুষরা ত্রাণ পেয়ে অনেক বেশী খুশী।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


