
রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
৬ জানুয়ারি সোমবার সকাল ১১টায় পদুয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে সাতকানিয়া-লোহাগাড়ার সাংসদ ড.আবু রেজা নদভী এমপির পক্ষ থেকে এক হাজার অসহায় ও দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন স্থানীয় সাংসদের একান্ত সচিব এরফানুল করিম চৌধুরী,পদুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন, লোহাগাড়া যুবলীগ নেতা মোহাম্মদ আদিল চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মুজিবুল হক টিটু ও মোহাম্মদ আলমগীর সহ স্থানীয় আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ নেতৃবৃন্দ।
একইদিন বিকেল তিনটায় আধুনগর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে সংসদের পক্ষ থেকে এক হাজার অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন এরফানুল করিম চৌধুরী।এসময় আরো উপস্থিত ছিলেন আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব মিয়াসহ ইউপি সদস্য, আওয়ামী লীগ যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ।

দেশ বাংলা ডট নেট ডেস্ক 


