ঢাকা ০৩:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সরকার নদী ভাঙন রোধ করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেনঃ পানিসম্পদ উপমন্ত্রী

রায়হান সিকদার,লোহাগাড়াঃ

পানিসম্পদ উপমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম বলেছেন, বর্তমান সরকার নদী রক্ষায় বদ্ধপরিকর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতার নেত্রী। তিনি জানেন, দেশের সার্বিক উন্নয়ন করতে হলে বাংলাদেশের নদনদী ও এর তীরবর্তী মানুষকে রক্ষা করতে হবে।বুধবার (২৮ আগস্ট) সকালে চট্টগ্রামের সাতকানিয়ায় সাঙ্গু নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে এসে উপমন্ত্রী শামীম এসব কথা বলেন।তিনি আরো বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকেই নদী ভাঙন রোধ করার লক্ষ্যে কাজ করছে। নদী ভাঙন রোধে দীর্ঘ মেয়াদী পরিকল্পনা নেওয়ার জন্য আমি ভাঙন কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করছি।এ সময় উপমন্ত্রী বলেন, সাঙ্গু নদীর ভাঙন রোধে স্থায়ী পদক্ষেপ নেওয়া হবে।এ সময় তার সঙ্গে ছিলেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া লোহাগাড়া) আসনের সংসদ সদস্য প্রফেসর ডঃ আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আবছার চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার ( সাতকানিয়া সার্কেল) হাসানুজ্জামান মোল্যা, সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল কবির ও স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

সরকার নদী ভাঙন রোধ করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেনঃ পানিসম্পদ উপমন্ত্রী

প্রকাশিত: ০১:২০:১২ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০১৯