
লোহাগাড়া প্রতিনিধিঃ
করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সমন্বয়ে সচেতনতামুলক মাইকিং ও অভিযান পরিচালনা করা হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার বড়হাতিয়া মনুফকির হাট, সেনের হাট,চুনতি ডেপুটি বাজারে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামুলক মাইকিং,বাজার মনিটরিং এবং মাস্ক বিতরণ করা হয়।এসময়
সরকারী নির্দেশনা না মেনে জনসমাগম সৃষ্টি করায় দন্ডবিধি ১৮৬০সনের ২৬৯ ধারা মতে আধুনগর মছদিয়া দিঘীর পাড়া এলাকার দিপাল বড়ুয়াকে ১০হাজার টাকা এবং বড়হাতিয়া হাটখোলামুড়া এলাকার নুরুল আলমের চায়ের দোকানে ৫হাজার টাকা মোট ১৫হাজার টাকা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা প্রদান করা হয়।
এ অভিযানে নেতৃত্ব দেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌছিফ আহমেদ।

এসময় সাথে ছিলেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ, এসআই মাহফুজ,উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের সিএ মুহাম্মদ ইলিয়াছ রুবেল।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


