ঢাকা ১০:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারী জায়গায় ঘর নির্মাণ, ২টি ঘর ভেঙ্গে গুড়িয়ে দিল বনবিভাগ

লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি রেঞ্জের আওতাধীন হারবাং বিট এলাকায় অবৈধভাবে ২টি নির্মাণ করায় ঘরগুলো গুড়িয়ে দিয়েছে বনবিভাগ।

২০ অক্টোবর(বুধবার) দুপুর ১টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন চুনতি বনরেঞ্জ কর্মকর্তা মুহাম্মদ শাহিনুর রহমান বিপ্লব।

জানা যায়, উপজেলার চুনতি রেঞ্জের আওতাধীন হারবাং বিটের শুধাংসু পাহাড় এলাকা এবং আলি পাড়া এলাকায় ২টি ঘর বিনবিভাগের জায়গায় ঘর নির্মাণ করে বসবাস করেছি ভূমিদস্যুরা। তারা ঘর ২টিকে অবৈধভাবে পুণরায় পাকা ঘর নির্মাণ করছিল। খবর পেয়ে দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বনকর্মকর্তা মুহাম্মদ সফিকুল ইসলামের নির্দেশনায় চুনতি বনরেঞ্জ কর্মকর্তা মুহাম্মদ শাহিনুর রহমান বিপ্লবের নেতৃত্বে বনবিভাগের একটি টিম সেখানে অভিযান চালিয়ে ২ ঘর ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়।

চুনতি বনরেঞ্জ কর্মকর্তা শাহিনুর রহমান বিপ্লব জানান, চুনতি রেঞ্জাধীন হারবাং বিটের শুধাংশু পাহাড় ও আলী পাড়ায় বনবিভাগের জায়গায় ২টি নতুন করে পাকা দালান নির্মাণ করছিল একটি চক্র। আমরা সেখানে খবর পেয়ে ঘরগুলো ভেঙ্গে গুড়িয়ে দিই, বনবিভাগের জায়গা উদ্ধার করি।
এ ব্যাপারে আইনানুগ ব্যবস্হা নেওয়া হবে বলেও তিনি জানান।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

সাতকানিয়ায় রাত ৮টায় দোকান বন্ধের নির্দেশনা উপেক্ষিত

সরকারী জায়গায় ঘর নির্মাণ, ২টি ঘর ভেঙ্গে গুড়িয়ে দিল বনবিভাগ

প্রকাশিত: ০১:৫৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ২০ অক্টোবর ২০২১