
রায়হান সিকদার,নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় আদালতে বিচারাধীন জায়গা দখলের অপচেষ্টা ও সন্ত্রাসী কায়দায় হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) সকাল সাড়ে ১১টায় উপজেলা সদরে একটি রেষ্টুরেন্টের হল রুমে লোহাগাড়া রশিদার পাড়া এলাকার মৃত আবদুল গনি, জালাল আহমদ ও মৃত লাল মিয়া পরিবারের পক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
ভুক্তভোগী পরিবারের পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আছমা পারভীন মুন্নী। লিখিত বক্তব্যে ওই এলাকার মৃত আবদুল গফুরের ছেলে সাইদুল আলম, জহিরুল আলম, দিদারুল আলম, খোরশেদ আলম, মেয়ে মোরশেদা বেগম, ফাতেমা বেগম, নাজমা বেগম, মৃত আবদুল খায়েরের মেয়ে আছমা বেগম, খোরশেদ আলমের ছেলে মো. সৌরভ, মো. রামিম. আনু মিয়ার ছেলে আবদুর রহিম, মৃত আবদুল আলেমের ছেলে সিরাজুল আলম আদালতে বিচারাধীন জায়গায় জোর পূর্বক দখলের চেষ্টা ও সন্ত্রাসী কায়দায় হামলার অভিযোগ আনেন।
লিখিত বক্তব্যে তিনি আরো উল্লেখ করেন, গত ৬ জুলাই লোহাগাড়া থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগের বিষয়টি প্রতিপক্ষ জানতে পেরে নিজেদের কূ-কর্ম নাটক সাজানোর উদ্দেশ্যে মিথ্যা গল্প সৃজন করে জনগনকে দেখানোর জন্য ৭ জুলাই আমাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন। উক্ত সংবাদ সম্মেলনের তীব্র প্রতিবাদ ও ধীক্কার জ্ঞাপন করছি। সংবাদ সম্মেলনের পর পরকিল্পিত ভাবে আদালতে বিচারাধীন আারএস দাগ নং-৪৭৮৯, ৪৭৯০ তৎ সামলি বিএস দাগ নং-২২৯৮, ২২৯৯ দগাদীর আন্দর বিরাধীয় জমি গ্রাস, ভুশিদখল করার কূ-মানসে বেআইনি ভাবে প্রবেশকশ্যে দিবালোকে লোহার হাতুড়ি দিয়ে আমাদের শরীরে বিভিন্ন জায়গায় জখম করে প্রাণহানি করার চেষ্টা করে। আমাদের উপর হামলা কওে জখম করে উল্টো আমাদের বিরুদ্ধে থানায় মিথ্যা মামলা দায়ের করেন এবং প্রাণ নাশের হুমকি দেন। আমরা এখন প্রাণ ভয়ে আছি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শাহেদা বেগম বলেন, আমরা বাঁচতে চাই। প্রকাশ্যে দিবালোকে লোহার হাতুড়ি দিয়ে আমাকেসহ অন্যান্যদের আঘাত করে। আমদেরকে মেরে আমাদের বিরুদ্ধে মামলা করেছে। আমরা তার তীব্র নিন্দা জানাই। তিনি আরো বলেন, এই হামলা সুষ্ঠুতদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানান।

ভুক্তভোগী জালাল আহামদ কান্না জড়িত কণ্ঠে সংবাদ সম্মেলনে বলেন, আমরা মৌরশী মালিক হওয়া সত্বেও আমাদের উচ্ছেদ করতে চায়। উক্ত সম্পত্তি আদালতে বিচারাধীন থাকা সত্বেও জোরপূর্বক দখল নিতে চাই। বারবার আমাদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। মামলার ভারে আমরা ভারাক্লান্ত। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন আসমা পারভীন মুন্নি, সাহেদা বেগম, জালাল উদ্দিন, মোহাম্মদ আলী প্রমূখ।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


