
রায়হান সিকদার, লোহাগাড়াঃ
সাতকানিয়ায় সড়ক দূর্ঘটনায় হারুন (২৪) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন ।
১৬ আগস্ট( শুক্রবার) বিকাল ৩টার দিকে বড়হাতিয়া -সেনেরহাট সড়কের রঙ্গী পাড়া এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত মোটর সাইকেল আরোহী হারুন সাতকানিয়ার গারাংগীয়া আলুর ঘাট এলাকার গুরা মিয়ার পুত্র। স্থনীয়রা বলছে, বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর কারণেই দুর্ঘটনা ঘটেছে।
এই ঘটনায় পথচারীসহ আহত হয়েছে তিনজন তারা হলেন, মোটর সাইকেলে থাকা একই এলাকার কালুর পুত্র মো সাকিব (১৮)।
বাকি দুই পথচারী রঙ্গী পাড়া এলাকার আবদুল্লাহর পুত্র আবদুর রশিদ (৬০) একই এলাকার দানু মিয়ার পুত্র মো’: ইয়াকুব (৬৫) বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী রঙ্গী পাড়া জামে মসজিদের মুয়াজ্জিন মো: মুুসা জানান, বেপরোয়া গতির একটি মোটরসাইকেল বড়হাতিয়া সেনের হাটের দিকে যাচ্ছিল। এ সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ রাখতে না পেরে ওই জায়গায় দুই পথচারী উপর তুলে দিয়ে সড়কের পাশে থাকা গাছে সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে প্রান হারান মোটর সাইকেল আরোহী হারুন।স্থনীয়রা তাদের উদ্ধার করে লোহাগাড়া সাউন্ড হেলথ হাসপাতালে নিয়ে যায় ।
এদের মধ্যে সাকিব ও আবদুর রশিদকে আশংকাজন অবস্থায় চট্টগ্রামে প্রেরণ করা হায়েছে বলে জানা গেছে।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


