
রায়হান সিকদার,দেশবাংলা ডট নেটঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: কাউছার উদ্দিনের মেঝ ভাই মো: নাছির উদ্দিন(৪৯) শ্বাসকষ্ট জনিত রোগে মৃত্যুবরণ করেছেন।
বৃহস্পতিবার (২৫ জুন) সকাল সাড়ে ৬টায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।
বিষয়টি মরহুমের ছোট ভাই ইউপি সদস্য মো. কাউছার উদ্দিন নিশ্চিত করেছেন।
তিনি উপজেলার পদুয়া তেওয়ারিখীল এলাকার মুক্তিযোদ্ধা মৃত আবুল বশরের ছেলে।
ইউপি সদস্য কাউছার উদ্দিন জানান, জ্বর ও শ্বসকষ্ট বেড়ে গেলে গত ১৬জুন চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করি। সেখানে নমুনা পরীক্ষায় কোভিড-১৯ করোনা নেগেটিভ আসে। তার ধীরে ধীরে শ্বাসকষ্ট বেড়ে যেতে থাকে।
আজ ২৫ জুন সকালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শ্বাসকষ্ট রোগে তিনি মারা যান। মরহুমের ১ ছেলে ও ২ মেয়ে রয়েছে।

মো: নাছির উদ্দিন করোনায় মারা যাওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কাউছার মেম্বারও করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে বলেও তিনি নিজেই নিশ্চিত করেছেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 

