
লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
শোককে শক্তিতে পরিণত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লালিত স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে যেতে হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম (১৫) সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য বিশ্ববরেণ্য আলেমেদ্বীন প্রফেসর ড. আবুরেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী।
শনিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় লোহাগাড়া উপজেলা আওয়ামী যুবলীগ ও সহযোগী সংগঠনের যৌথ আয়োজনে বটতলী সিটিজেন পার্ক কমিনিউটি সেন্টারে অনুষ্ঠিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেছেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালো রাতে ঘাতকচক্র স্বপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে বাংলাদেশকে নেতাশূণ্য করার অপচেষ্টা চালিয়েছিল। তারা বাংলাদেশকে তাদের তাবেদার রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত করেছিল। দেশের সর্বত্র নেমে এসেছিল শোকের ছায়া। অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হারিয়ে জাতি শোকাহত বেদনায় দিশেহারা হয়ে পড়েছিলেন।আজ আমাদের যে শোক সেই শোককে শক্তিতে পরিণত করে, জাতির পিতা সোনার বাংলা গড়ার যে স্বপ্ন দেখেছিলেন, তাঁরই সুযোগ্য কন্যা শেখ হাসিনা সে লক্ষ্যে এগিয়ে চলেছেন। সেটাই আমাদের বড় প্রাপ্তি এবং জাতির পিতার লালিত স্বপ্ন বাস্তবায়নের প্রত্যয় নিয়েই আমরা এগিয়ে যেতে চাই।
উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক জহির উদ্দীন জহিরের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম-আহবায়ক ফজলে এলাহী আরজু’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুুক্তিযোদ্ধা আলহাজ্ব সাফিয়া খাতুন।
বিশেষ বক্তা ছিলেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুরাইয়া বেগম ইভা,তথ্য ও গবেষণা সম্পাদক সৈয়দা রাজিয়া মোস্তফা, কার্যনির্বাহী সদস্যা ও স্থানীয় সাংসদের সহধর্মিণী মিসেস রিজিয়া রেজা চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট হুমায়ূন কবির রাসেল,বাংলাদেশ কৃষকলীগ চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সভাপতি আতিকুর রহমান আতিক,লোহাগাড়া উপজেলা আওয়ামীলীরে সহ-সভাপতি আলহাজ্ব নুরুচ্ছফা চৌধুরী, সহ-সভাপতি শ্রী নিবাস দাশ সাগর, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আকতার আহমেদ সিকদার।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান, দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক বিজয় কুমার বড়ুয়া, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি কোহিনুর হোসেন খাঁন,রাজশাহী জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মালিহা জামান মালা, লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগ নেতা এইচ.এম গণি সম্রাট, এস.এম. আবদুল জব্বার , দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক মিয়া মুহাম্মদ শাহজাহান, জাতীয় শ্রমিক লীগ লোহাগাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক নুরুল হক নুনু, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও পদুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জহির উদ্দিন, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহবায়ক আবদুল হান্নান মুহাম্মদ ফারুক,চুনতি ইউপির চেয়ারম্যান মুহাম্মদ জয়নু্ল আবেদিন জনু কোম্পানী, কলাউজান ইউপির চেয়ারম্যান এম এ ওয়াহেদ, পুটিবিলা ইউপির চেয়ারম্যান,পুটিবিলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি(ভারপ্রাপ্ত) মুহাম্মদ জাহাঙ্গীর হোসেন মানিক, আমিরাবাদ ইউপির চেয়ারম্যান এসএম ইউনুচ,পদুয়া ইউপির চেয়ারম্যান মুুহাম্মদ হারুনুর রশিদ প্রকাশ আর্মি হারুন, আধুনগর ইউপির চেয়ারম্যান মুহাম্মদ নাজিম উদ্দিন,চরম্বা ইউপির চেয়ারম্যান মুহাম্মদ হেলাল উদ্দিন,উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রিদওয়ানুল হক সুজন, সাংসদের একান্ত সচিব ও জেলা পরিষদের সদস্য পদপ্রার্থী এরফানুল করিম চৌধুরী, উপজেলা কৃষক লীগের সভাপতি আলী আহমদ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, তাঁতীলীগের সভাপতি নাছির উদ্দিন,সদস্য সচিব মুহাম্মদ জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহবায়ক মিজানুর রহমান মিজান,উপজেলা যুবলীগ নেতা মুুহাম্মদ মিকরাজ উদ্দিন পিন্সু, আবদুল্লাহ আল সায়েম, মুুহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি একেএম আসিফুর রহমান চৌধুরী,সহ-সভাপতি আসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক বোরহান ছোবাহানসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও অন্যান্য দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


