
নিজস্ব প্রতিবেদকঃ
দক্ষিণ চট্টগ্রামের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজের এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক, সাতকানিয়া-লোহাগাড়ার কৃতি সন্তান আলহাজ্ব আমিনুল ইসলাম আমিন।
আমিনুল ইসলাম আমিন কে বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সভাপতি মনোনীত করায় তাকে উঞ্চ ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আমিনুল ইসলাম আমিনের ব্যক্তিগত সহকারী,বড়হাতিয়ার কৃতি সন্তান, সমাজসেবক মিরান হোসেন মিজান।
তিনি এক শুভেচ্ছা বার্তায় জানান, প্রিয় নেতা আমাদের সকলের প্রিয় জনাব আমিনুল ইসলাম আমিন ভাইকে বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজের এডহক কমিটির সভাপতি করায় আমরা আনন্দিত ও গর্বিত।আমিন ভাইয়ের সুদক্ষ নেতৃত্বে কলেজের শিক্ষার মানোন্নয়ন ও কলেজের অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন খাতে তিনি আগামীতে অগ্রণী ভূমিকা রাখবেন এটাই আমাদের প্রত্যাশা। আমি আবারও প্রিয় নেতা আমিন ভাইকে ধন্যবাদ ও প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


