ঢাকা ০৪:১২ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শিবিরের “জুলাই জাগরণ” র‍্যালি অনুষ্ঠিত চট্টগ্রামে

ফতহে গণভবনের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার উদ্যোগে “জুলাই জাগরণ নব উদ্যমে বিনির্মাণ” স্লোগানে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) ঠাকুরদীঘির ফজল করিম ফিলিং স্টেশন থেকে শুরু হয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক হয়ে পদুয়া ইউনিয়ন পরিষদ মাঠে গিয়ে র‍্যালিটি শেষ হয়।

র‍্যালিতে ব্যানার-ফেস্টুন ও স্লোগানে মুখরিত করে তোলা হয় পুরো পথ। নেতাকর্মীরা জানান, ৩৬ জুলাই গণ-অভ্যুত্থান ছিল অন্যায় ও জুলুমের বিরুদ্ধে ছাত্রজনতার প্রতিবাদী চেতনার প্রতীক।

পদুয়া ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি আসিফুল্লাহ মুহাম্মদ আরমান। তিনি বলেন, “ফতহে গণভবনের বর্ষপূর্তি আনন্দের হলেও এখনো পর্যন্ত জুলাই গণহত্যার কোনো বিচার হয়নি—এটাই আমাদের উদ্বেগের বিষয়।”

সমাবেশে আরও বক্তব্য রাখেন সাবেক জেলা সভাপতি আলী হোসাইন, সাবেক সেক্রেটারি মুহাম্মদ আবু সুফিয়ান ও তৈয়ব হোসাইন। বক্তারা জুলাই সনদ ঘোষণা ও সাংবিধানিক স্বীকৃতির দাবি জানান।

জেলা সেক্রেটারি ডি.এম. আসহাব উদ্দিন র‍্যালি ও সমাবেশ পরিচালনা করেন।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

শিবিরের “জুলাই জাগরণ” র‍্যালি অনুষ্ঠিত চট্টগ্রামে

প্রকাশিত: ০১:২১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫