ঢাকা ১০:২৮ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষাজীবনে সাফল্যের জন্য তীব্র আকাঙ্ক্ষা থাকতে হবেঃ লোহাগাড়ার ইউএনও শরীফ উল্যাহ

লোহাগাড়া প্রতিনিধিঃ

লোহাগাড়া উপজেলায় মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে স্কুল/মাদ্রাসা পরিদর্শন, বিভিন্ন ক্লাসে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় কার্যক্রমের অংশ হিসেবে ৮ সেপ্টেম্বর সকালে উপজেলার আধুনগর ইসলামিয়া কামিল মাদ্রাসায় নবম, দশম ও আলিম ১ম বর্ষের শিক্ষার্থীদের সাথে কিছুটা সময় মতবিনিময় করেন লোহাগাড়া উপজেলার উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহ।

এসময় তিনি ছাত্র-ছাত্রীদেরকে ভালোভাবে পড়াশুনার বিষয়ে কিছু পরামর্শ ও দিক-নির্দেশনা প্রদান করেন। তিনি ছাত্র-ছাত্রীদের উদ্দেশে বলেন, শিক্ষাজীবনে সাফল্যের জন্য তীব্র আকাঙ্ক্ষা থাকা চাই। তিনি সকলকে মনোযোগসহকারে পড়াশুনা করা, কঠোর অধ্যবসায় করা, উন্নত ভবিষ্যতের স্বপ্ন দেখা ও আত্মবিশ্বাস নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার পরামর্শও প্রদান করেন। তাঁর ক্লাসে উপস্থিত ইংরেজি বিষয়ে প্রশ্নের সঠিক উত্তর দিতে পারায় আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী মুহাম্মদ হুজাইফাকে নগদ পাঁচশত টাকা পুরস্কার প্রদান করেন।

উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহ লোহাগাড়া উপজেলায় যোগদানের পর থেকেই এই উপজেলার শিক্ষার সামগ্রিক মান উন্নয়ন এবং মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে নতুন নতুন উদ্ভাবনী কার্যক্রম গ্রহণ করছেন এবং সেগুলো বাস্তবায়নে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। ইতোমধ্যে তাঁর সকল শিক্ষা কার্যক্রম শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণকে ব্যাপকভাবে মুগ্ধ করেছে। তাঁরা মনে করেন, এভাবে চলতে থাকলে অচিরেই লোহাগাড়া উপজেলার শিক্ষা ক্ষেত্রে ব্যাপক ইতিবাচক পরিবর্তন ৷ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানসূত্রে জানা যায়, শিক্ষার্থী ও শিক্ষকরা শ্রেণিকক্ষে আগের চেয়ে অনেক বেশি মনোযোগী ও সচেতন হয়েছেন।

উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহ জানান, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে নিয়মিত শিক্ষা কার্যক্রমের পাশাপাশি আমি ব্যক্তিগতভাবে ইতোমধ্যে ব্যতিক্রমী কিছু কার্যক্রম শুরু করেছি।এই কার্যক্রমগুলো শিক্ষার্থী ও শিক্ষকরা খুবই ইতিবাচকভাবে নিয়েছেন বলে মনে হচ্ছে। সকলের আন্তরিক সহযোগিতা পাচ্ছি। আমরা সবাই মিলেই একসাথেই কাজ করছি।

পরিদর্শনকালে আধুনগর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষসহ শিক্ষকবৃন্দরা উপস্থিত ছিলেন।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

সাতকানিয়ায় রাত ৮টায় দোকান বন্ধের নির্দেশনা উপেক্ষিত

শিক্ষাজীবনে সাফল্যের জন্য তীব্র আকাঙ্ক্ষা থাকতে হবেঃ লোহাগাড়ার ইউএনও শরীফ উল্যাহ

প্রকাশিত: ০৬:০২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২