ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শবে বরাতের নামাজ বাড়ীতে আদায় করতে ওসি`র নির্দেশ

রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ

আগামীকাল পবিত্র শবে বরাত উপলক্ষে ধর্মপ্রাণ মুসল্লিদের নিজ নিজ বাড়িতে থেকে এবাদত করার নির্দেশনা দিয়েছেন লোহাগাড়া থানা পুলিশ। করোনাভাইরাস মহামারির সংক্রমণ ও বিস্তার রোধে এমন নির্দেশনা প্রদান করা হয়েছে বলে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ জানিয়েছেন। শবে বরাতের দিন মসজিদে ভিড় না করে বাসায় বা বাড়িতে অবস্থান করে নামাজ আদায় করার জন্য বিশেষভাবে অনুরোধ জানান তিনি।

জানা যায়, লোহাগাড়ায় করোনা প্রতিরোধে কঠোর অবস্হানে রয়েছে থানা পুলিশ।করোনা ভাইরাসের বিস্তাররোধে সরকারীভাবে নির্দেশনা রয়েছ মসজিদে ৫জনের বেশী মুসল্লী নয়।সবাইকে ঘরে ঘরে নামাজ আদায় করতে বলা হয়েছে।
প্রধানমন্ত্রীর নির্দেশনায় করোনাভাইরাস মোকাবিলায় সামাজিক দূরত্ব নিশ্চিত করা,ঘরে নিরাপদে থাকতে, সামাজিক দূরত্ব বজায় রেখে ৫জনের অধিক যাতে মুসল্লি না হও সে বিষয়ে সকলকে সচেতন করতে থানা পুলিশের পক্ষ থেকে আহবান জানানো হচ্ছে।

লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ বলেন,
করোনা প্রতিরোধে আপনারা সবাই ঘরে থাকুন, নিরাপদ থাকুন। মসজিদে ৫জনের বেশী হওয়া যাবেনা। সরকারী নির্দেশনা মেনে চলুন। সবাই নিজ নিজ ঘরে শবে বরাতের নামাজ আদায় করবেন। নিরাপদে থাকবেন।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

সাতকানিয়ায় রাত ৮টায় দোকান বন্ধের নির্দেশনা উপেক্ষিত

শবে বরাতের নামাজ বাড়ীতে আদায় করতে ওসি`র নির্দেশ

প্রকাশিত: ০৯:০৪:০১ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২০