ঢাকা ১১:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লাইসেন্সবিহীন শাহ মজিদিয়া ও নিরুপণ ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ২ জনকে জরিমানা

লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় নিরুপণ ডায়াগনস্টিক সেন্টার এবং শাহ মজিদিয়া প্যাথলজি সেন্টারে অভিযান চালিয়ে দুজনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৬সেপ্টেম্বর ) দুপুরে উপজেলার বটতলী মোটর স্টেশনে ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ খোরশেদ আলম চৌধুরী।

অভিযানে, দরবেশহাট রোডের মজিদিয়া প্যাথলজি সেন্টারে পরিচালক মোস্তাক আহমদকে ৪ হাজার টাকা ও নিরুপণ ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক আবদুর রহমানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট খোরশেদ আলম চৌধুরী বলেন, মেডিকেল প্র্যাকটিস আইন এবং বেসরকারী ক্লিনিক ও ল্যাবরেটরি এর ১৯৮২ ১০ ধারা তাদের দুজনকে জরিমানা করা হয়েছে। এছাড়াও তাদের ল্যাব বন্ধ রাখার নির্দেশ দেন তিনি।

অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মুহাম্মদ শের আলী, লোহাগাড়া থানার এসআই ভক্ত চন্দ্র দত্ত, উপজেলা ভূমি অফিসের নাজির সমির চৌধুরী,উপজেলা ভূমি অফিসের নয়ন দাশ প্রমুখ।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

সাতকানিয়ায় রাত ৮টায় দোকান বন্ধের নির্দেশনা উপেক্ষিত

লাইসেন্সবিহীন শাহ মজিদিয়া ও নিরুপণ ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ২ জনকে জরিমানা

প্রকাশিত: ০৩:৪১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১