
নিজস্ব প্রতিবেদকঃ
লোহাগাড়ার-সাতকানিয়া সীমান্ত এলাকা পদুয়া-ছদাহা এলাকায় দূর্গম পাহাড়ী এলাকায় হাঙ্গরখাল ও চাইর খালে অবৈধ বালু মহালে দিনভর যৌথ অভিযান পরিচালনা করেছ লোহাগাড়া ও সাতকানিয়ার এসিল্যান্ড।
এ সময় যৌথ অভিযানে সাতকানিয়া সাড়াসিয়া মৌজার ধনিয়ার বিল নামক স্থানে সেভেন.বি.এম ও এ.এইচ.এন ব্রিক ফিল্ড সংলগ্ন এলাকায় হাঙ্গর খাল ও চাইর খাল থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের ১১টি স্তুপ থেকে ৪ লাখ ১৫ হাজার ঘনফুট।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে যৌথ এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সাতকানিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আল বশিরুল ইসলাম এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নীলুফা ইয়াছমিন চৌধুরী।
জানা যায়, লোহাগাড়া ও সাতকানিয়া সীমন্তবর্তী দূর্গম পাহাড়ী এলাকায় হাঙ্গর খাল ও চাইর খাল থেকে একটি মহল দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। যৌথ অভিযানে ৪ লাখ ১৫ হাজার ঘনফুট বালু জব্দ করেন এবং জব্দকৃত বালু বিকেলে প্রকাশ্যে নিলামে ৮ জন ব্যক্তির মধ্যে জনৈক মিজানুর রহমান মানিক নামের এক ব্যক্তি সর্বোচ্চ ৯ লাখ ২০ হাজার টাকায় জব্দকৃত বালু ক্রয় করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আল বশিরুল ইসলাম বলেন, অবৈধভাবে বালু উত্তোলন করে সরকারের রাজস্ব ফাঁকি দিচ্ছে। দূর্গম পাহড়ী এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে ৪ লাখ ১৫ হাজার ঘনফুট বালু জব্দ করি। জব্দকৃত বালু প্রকাশ্যে নিলামে বিক্রয় করি। অবৈধ বালু উত্তোলনের ব্যাপারে অভিযান অভ্যাহত থাকবে বলেও জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার শিশির স্বপন চাকমা,
লোহাগাড়ার ভূমি সহকারী শরফুউদ্দিন, সঙ্গীয় ফোর্স নিয়ে লোহাগাড়া থানার এসআই অজয় দেব শীল, সাতকানিয়া থানার এসআই অনুপম দাশ, ছদাহা ৯ নং ওয়ার্ড সদস্য মো: সবুজ, ভূমি অফিসের নয়ন দাশ প্রমুখ।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


