
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় কর্মরত একাংশ সাংবাদিকদের নিয়ে গঠিত হয়েছে “লোহাগাড়া সাংবাদিক ইউনিয়ন” নামে একটি সংগঠন।
এ উপলক্ষে রবিবার (১৪ নভেম্বর) রাতে উপজেলার বাঙালীয়ানা রেস্টুরেন্টে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত সবার সম্মতিক্রমে ১ জন উপদেষ্টা ও ১২ জন সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়।
এতে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট মাষ্টার মোহাম্মদ মিয়া ফারুককে উপদেষ্টা করে চ্যানেল এস ও আজকের সংবাদের প্রতিনিধি সাংবাদিক রকসী সিকদারকে সভাপতি ও সি-প্লাস টিভির প্রতিনিধি দেশপ্রিয় বড়ুয়াকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।
এছাড়াও কমিটিতে অন্যান্যদের মধ্যে সাপ্তাহিক মাইনি পত্রিকার নির্বাহী সম্পাদক তুষার বড়ুয়াকে সহ-সভাপতি, দৈনিক বাংলাদেশ সমচারের বিশেষ প্রতিনিধি ইসমাইল হোসেন সোহাগ,যুগ্ম-সাধারণ সম্পাদক-সেলিম উদ্দিন-এক্সপ্রেস নিউজ ইন্ডিয়া,সাংগঠনিক সম্পাদক, বিজয় টিভির লোহাগাড়া প্রতিনিধি মোক্তারকে অর্থ সম্পাদক, এশিয়ান টিভির লোহাগাড়া- সাতকানিয়া প্রতিনিধি সাইফুল ইসলামকে প্রচার সম্পাদক, চ্যানেল কর্ণফুলি ও সিটিজি টাইমস’র প্রতিনিধি শিহাব উদ্দিনকে দপ্তর সম্পাদক, চট্টগ্রাম সংবাদের বিশেষ প্রতিনিধি আলমগীরকে সহ-প্রচার সম্পাদক,বাংলা সংবাদের এ্যাডভোকেট নয়নকে আইন বিষয়ক সম্পাদক এবং দিন প্রতিনিদিনের কলিমউদ্দিন, দৈনিক দেশের কন্ঠের চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলমকে কার্যনির্বাহী কমিটির সদস্য মনোনীত করা হয়।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


