
রায়হান সিকদার,দেশবাংলাঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের বটতলী শহর শাখা সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে ।
২৩এপ্রিল সকাল ১০টার দিকে উপজেলা সদরে বটতলী স্টেশনে মক্কা টাওয়ারস্থ কার্যালয়ে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বটতলী শহর শাখার আমীর অধ্যাপক জালাল আহমেদ।
সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী
যুব বিভাগ বটতলী শহর শাখা কমিটি ঘোষণা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বটতলী শহর শাখার আমীর অধ্যাপক জালাল আহমেদ।

সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বটতলী শহর শাখার সেক্রেটারি, বিশিষ্ঠ হোমিও প্যাথিক চিকিৎসক ডাঃ আখতার আহমদ উপস্থিত ছিলেন।
সাধারণ সভা শেষে মোহাম্মাদ হারুনুর রশিদকে পরিচালক, বটতলী শহরের যুব বিভাগের আবদুল মান্নানকে সভাপতি, ইসা সাইদীকে সেক্রেটারি, আবদুল্লাহ মুহাম্মদ তানভিরকে অর্থ সম্পাদক, তৌহিদুল ইসলামকে অফিস ও প্রকাশানা সম্পাদক, আবদুর রহিমকে প্রচার ও মিডিয়া, মঞ্জুর আলমকে প্রশিক্ষণ সম্পাদক,জাবেদুল ইসলামকে পাঠাগার সস্পাদক ও আহমদ মিয়াকে সমাজ কল্যাণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী বটতলী শহর শাখার আমীর অধ্যাপক জালাল আহমেদ বলেন, দেশ ও জাতি গঠনে যুব সমাজকে অতন্দ্র প্রহরীর ভুমিকা পালন করতে হবে।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


