ঢাকা ০৭:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লোহাগাড়া প্রেস ক্লাব সদস্য ও মিডিয়া ব্যক্তিবর্গদের সাথে লোহাগাড়া প্রাইভেট হসপিটাল এসোসিয়েশনের মতবিনিময়

লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ

লোহাগাড়া প্রেস ক্লাব সদস্য ও মিডিয়া ব্যক্তিবর্গদের সাথে লোহাগাড়া প্রাইভেট হসপিটাল এসোসিয়েশন নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২৫এপ্রিল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলা সদরে মাশাবি রেস্টোরেন্টে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ইকবাল হোসাইন।

লোহাগাড়া প্রাইভেট হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের সভাপতি, ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক,হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ মোহাম্মদ আলী`র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাখেন সংগঠনের সেক্রেটারি, লোহাগাড়া সাউন্ড হেলথ হাসপাতালের পরিচালক(এডমিন) মৌলানা মাহমুদুর রহমান।

সংগঠনের সহ-সেক্রেটারি, লোহাগাড়া আধুনিক হাসপাতালের এমডি দেলোয়ার হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি, লোহাগাড়া মা`মনি হাসপাতালের ফাইন্যান্স ডাইরেক্টর,বিশিষ্ঠ হোমিও প্যাথিক চিকিৎসক ডাঃ আখতার আহমদ,সংগঠনের সহ-সভাপতি,লোহাগাড়া মা শিশু হাসপাতালের ভাইস চেয়ারম্যান আনসার উদ্দিন, যুগ্ন সেক্রেটারি, লোহাগাড়া জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক নজরুল ইসলাম, অর্থ সম্পাদক, রেডিয়াম ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক, এশিয়ান হাসপাতালের পরিচালক(এডমিন), লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি এম সাইফুল্লাহ চৌধুরী,সাধারণ সম্পাদক শাহজাদা মিনহাজ প্রমুখ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ইকবাল হোসাইন বলেন,বর্তমান আধুনিক বিশ্বে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে গুরুত্বপূর্ণ জটিল ও কঠিন রোগের চিকিৎসা প্রদান করা হচ্ছে তারই ধারাবাহিকতায় বাংলাদেশের বিভিন্ন গ্রাম অঞ্চলে অবস্থিত হাসপাতাল গুলোতে অত্যাধুনিক যন্ত্রপাতির মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করার যে সুযোগ সৃষ্টি হয়েছে তারই ধারাবাহিকতায় লোহাগাড়া উপজেলায় অবস্থিত প্রাইভেট হাসপাতালগুলো সর্বোচ্চভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে শহরের চিকিৎসা সেবা সমূহ প্রদান করার জন্য। চট্টগ্রাম শহর থেকে লোহাগাড়া উপজেলার দূরত্ব প্রায় ৬৫ কিলোমিটার একজন অসহায় দরিদ্র রোগী লোহাগাড়া থেকে চট্টগ্রাম শহরে চিকিৎসা সেবা নিতে গেলে যাতায়ত ব্যয় ৮০% বেশি হয় যা একটি দরিদ্র পরিবারের পক্ষে ব্যয় করা অসম্ভব হয় ফলে রোগীটি মৃত্যুর মূখে পড়ে। বর্তমানে লোহাগাডায় বিভিন্ন রোগের অভিজ্ঞ স্পেশালিস্ট ডাক্তার গন নিয়মিতভাবে রোগীকে চিকিৎসা সেবা প্রদান করে যাচ্ছে যার ফলে একজন রোগী শহরে গিয়ে যে চিকিৎসা নিবে তা গ্রামে পাচ্ছে এতে খরচ ও সময় উভয়টি কমে যাচ্ছে।

সভাপতির বক্তব্যে লোহাগাড়া প্রাইভেট হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের সভাপতি, ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক,হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ মোহাম্মদ আলী বলেন, নার্স ও স্টাফদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলা হচ্ছে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি লোহাগাড়ার প্রতিটি হাসপাতালে ডিপ্লোমা ধারী নার্সদের সংখ্যা বৃদ্ধি করার। আমরা ইতিমধ্যে অভিযোগ কমিটি গঠন করেছি, কোন চিকিৎসা সেবা প্রার্থী ডাক্তার নার্স, স্টাফ কর্তৃক কোন ধরনের হয়রানির শিকার হলে আমাদের জানানো মাত্রই তদন্ত করে দোষী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিব।তিনি আরও বলেন, আমাদের গঠন মূলক সমালোচনা করবেন,কোন ভূলত্রুটি কর্তৃপক্ষকে জানাবেন,সুচিকিৎসা নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করছি।

অনুষ্ঠানে লোহাগাড়া প্রেস ক্লাবের সকল সদস্যরা, মিডিয়া ব্যক্তিবর্গরা ও বেসরকারি হসপিটাল এসোসিয়েশনের সকল নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

সাতকানিয়ায় রাত ৮টায় দোকান বন্ধের নির্দেশনা উপেক্ষিত

লোহাগাড়া প্রেস ক্লাব সদস্য ও মিডিয়া ব্যক্তিবর্গদের সাথে লোহাগাড়া প্রাইভেট হসপিটাল এসোসিয়েশনের মতবিনিময়

প্রকাশিত: ০৮:৫৯:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫