
রায়হান সিকদার,নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সদরের পুরাতন থানা এলাকা থেকে চুরি হওয়া একটি ট্রাক পিরোজপুর সদর এলকা থেকে উদ্ধার করা হয়েছে।
এ সময় ট্রাক চুরির অভিযোগে শরীফুল ইসলাম (২৭) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
বিষয়টি লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহামুদ নিশ্চিত করেছেন।
আটক চোর শরীফুল ইসলাম খাগড়াছড়ি জেলার রামগড় পৌরসভার ইসলামপুর এলাকার রহিম উল্লাহর পুত্র। পুলিশ জানায় সে আন্ত: জেলার পেশাদার ট্রাক চোর চক্রের সদস্য। তাকে আজ আদালতে প্রেরণ করা হয়েছে।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহামুদ জানান, গত ২৯ জুন রাতে লোহাগাড়া পুরাতন থানা এলাকা থেকে ট্রাকটি চুরি হয়।
এর একদিন পর ট্রাকটির মালিক মিজানুর রহমান বাদি হয়ে লোহাগাড়া থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশতদন্ত করে ট্রাকটি উদ্ধার ও চোর ধরতে মাঠে নেমে পড়ে।
গত ৫ জুলাই রাতে লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) রাশেদুল ইসলাম নেতৃত্বে একটি পুলিশ টিম চট্টগ্রামের শহরের ২ নং গেইট এলাকায় টানা অভিযান চালিয়ে পেশাদার ট্রাক চোর সদস্য শরীফুলকে আটক করে।
ওসি জাকের হোসাইন মাহমুদ জানান, চুরি হওয়া ট্রাকটি পিরোজপুর জেলার সদর থানাধীন পানি ট্যাংকি এলাকায় রেখে এসেছিল শরীফ।পুলিশ তার তথ্য অনুযায়ী সেখানে অভিযানে চালিয়ে ট্রাকটি উদ্ধার করে লোহাগাড়া থানায় নিয়ে আসে।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


