ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লোহাগাড়া থানা পুলিশের অভিযানে  ইয়াবা ও গাঁজাসহ ১বিক্রেতা আটক

রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ

লোহাগাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে পদুয়া ইউনিয়নের মীর পাড়া এলাকা হতে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
এসময় তার কাছ থেকে ৫২ পিচ ইয়াবা ট্যাবলেট ও ১২ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।
বিষয়টি লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ নিশ্চিত করেছেন।

আটককৃত মাদক বিক্রেতার নাম মোহাম্মদ আবুল কাসেম (৫০)। সে ওই এলাকার কবির আহমদের পুত্র।

থানা সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দিবাগত রাত সাড়ে ১২টায় পুলিশের বিশেষ অভিযানে লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ এর নির্দেশনায় পুলিশ পরিদর্শক(তদন্ত) মুহাম্মদ রাশেদুল ইসলাম, এসআই নুরুন্নবী ও এএসআই ফারুকের নেতৃত্বে একটি পুলিশি দল উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে ৫২ পিচ ইয়াবা ট্যাবলেট ও ১২ পুরিয়া গাঁজাসহ ইয়াবা বিক্রেতা আবুল কাসেমকে আটক করে থানার হেফাজতে নিয়ে আসে।
আটককৃত মাদক বিক্রেতার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয় এবং আজ ২ ফেব্রুয়ারি সকালে তাকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলে ওসি জাকের হোসাইন মাহমুদ জানিয়েছেন।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

সাতকানিয়ায় রাত ৮টায় দোকান বন্ধের নির্দেশনা উপেক্ষিত

লোহাগাড়া থানা পুলিশের অভিযানে  ইয়াবা ও গাঁজাসহ ১বিক্রেতা আটক

প্রকাশিত: ০৭:২০:৫০ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২০