ঢাকা ১২:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লোহাগাড়া থানার নবাগত ওসির সাথে ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ

লোহাগাড়া থানার নবাগত অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ`র সাথে উপজেলার ৯ ইউপির চেয়ারম্যান ও সকল মেম্বারদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪জানুয়ারী) বিকেলে লোহাগাড়া থানার আওতাভুক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সকল ইউপি সদস্যবৃন্দদের সাথে থানা কম্পাউন্ডে আইন শৃংখলা বিষয়ক মতবিনিময় অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ।

ওসি জাকের হোসাইন মাহমুদ এলাকার শান্তি রক্ষায় সকল ইউপি চেয়ারম্যানদের সহযোগীতা কামনা করেন।

তিনি বলেন, আমি জেনেছি, শুনেছি লোহাগাড়ার মানুষ শান্তি প্রিয় মানুষ। উপজেলার প্রতিটি ইউনিয়নের পাড়া মহল্লায় শান্তি ও শৃংখলা রক্ষার্থে পুলিশ বাহিনী কাজ করে যাবে। প্রতিটি ইউপি চেয়ারম্যানকে তার নিজ এলাকায় আইন শৃংখলা রক্ষার্থে পুলিশ বাহীনিকে সহযোগীতা করার আহ্বান জানান এবং মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করেন।
তিনি আরো বলেন,লোহাগাড়া থানার পুলিশ বাহিনী প্রতিটি এলাকায় মাদক নির্মূলে কাজ করবে। কারণ মাদক সমাজের যুবক শ্রেণীকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। প্রতিটি এলাকায় সকল প্রকার মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ছিনতাই, ইভটিজিং এবং বাল্যবিবাহ এর বিরুদ্ধে সর্বদাই লোহাগাড়া থানা পুলিশ কাজ করে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। মানুষের দৌড়গোড়ায় পুলিশি সেবা পৌছে দিতে আমরা থানা পুলিশ সবসময় প্রস্তুত। তিনি আরো বলেন,সাধারণ মানুষ থানায় এসে সেবা গ্রহণ করতে হবেনা, বরং আমাদের থানা পুলিশের সদস্যরা আপনাদের পাশে গিয়ে পুলিশি সেবা পৌঁছে দিবে।

লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) রাশেদুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্য উপস্হিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য,দক্ষিণ জেলা আওয়ামীলীগের সদস্য আলহাজ্ব মুহাম্মদ আনোয়ার কামাল, লোহাগাড়া সদর ইউপি চেয়ারম্যান, লোহাগাড়া উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি আলহাজ্ব মুহাম্মদ নুরুচ্ছাফা চৌধুরী, পদুয়া ইউপি চেয়ারম্যান , লোহাগাড়া উপজেলা চেয়ারম্যান সমিতির সাধারণ সম্পাদক,পদুয়া ইউপির চেয়ারম্যান মুহাম্মদ জহির উদ্দিন, চুনতি ইউপি চেয়ারম্যান জয়নুল আবেদীন জনু কোম্পানি, কলাউজান ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এম এ ওয়াহেদ, বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান এমডি জুনাইদ চৌধুরী, আমিরাবাদ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এসএম ইউনুছ, লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার এসআই মুহাম্মদ আবদুল হক।
এছাড়াও উপজেলার সকল মেম্বার ও সংরক্ষীত আসনের মহিলা মেম্বারবৃন্দরা উপস্হিত ছিলেন।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

সাতকানিয়ায় রাত ৮টায় দোকান বন্ধের নির্দেশনা উপেক্ষিত

লোহাগাড়া থানার নবাগত ওসির সাথে ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ০৫:৪৫:০৯ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২০