ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লোহাগাড়া ডাকাতি প্রস্তুতিকালে সিএনজি,ডাকাতির সরঞ্জামসহ ১জন আটক

রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ

লোহাগাড়া উপজেলায় পদুয়া ইউনিয়নের মাদ্রাসা সড়ক হতে ডাকাতি প্রস্তুতিকালে ১জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এসময় তার কাছ থেকে পিস্তলের আকার ১টি ছুরি, হাতুড়ি, রেইন্স, প্লাস, ইস্কুর ড্রাইভার ও ১টি অটোরিক্সা(সিএনজি) উদ্ধার করা হয়।

বিষয়টি লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ নিশ্চিত করেছেন।

আটককৃতর নাম মুহাম্মদ খোরশেদ আলম(২৫)। সে বান্দরবান সদর কালাঘাটা  বড়ুয়ার টেক এলাকার বদিউল আলমের পুত্র।

থানা সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দিবাগত রাত সাড়ে ৩টার দিকে লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ, পুলিশ পরিদর্শক(তদন্ত) মুহাম্মদ রাশেদুল ইসলাম,সেকেন্ড অফিসার মুহাম্মদ আবদুল হক ও এসআই অজয়দেব শীলের নেতৃত্বে একটি পুলিশি দল উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে তার ব্যবহৃত ১টি সিএনজি,ডাকাতির সরন্জাম পিস্তলের মত ছুরি, হাতুড়ি, রেইন্স, প্লাস, ইস্কুর ড্রাইভারসহ ডাকাত খোরশেদকে আটক করে থানার হেফাজতে নিয়ে আসে।

লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ জানান, আটক খোরশেদ
সঙ্গবদ্ধ ডাকাত দলের সদস্য।গতকাল গভীর রাতে ২টি সিএনজি যোগে ১০/১২ জনের সঙ্গবদ্ধ দল মিলে পদুয়া মেহের আলী মুন্সির পাড়া এলাকায় বাড়িঘর ডাকাতি করতে যাচ্ছিল। মাদ্রাসা সড়কে তাদের সিএনজি যোগে যাওয়ার সময় সন্দেহ হলে থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মুহাম্মদ রাশেদুল ইসলাম,এসআই অজয়দেব শীলের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স সিএনজি আটক করে ডাকাতির প্রয়োজনীয় সরন্জাম সহ ডাকাত খোরশেদ কে আটক করে। তাকে অাটক করলে সঙ্গবদ্ধ ডাকাত দলের সদস্যরা পালিয়ে যায়।

আটককৃত ডাকাত খোরশেদ আলমের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতি আইনে মামলা রুজু করা হয়েছে এবং আজ ৯ ফেব্রুয়ারি সকালে তাকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হবে বলে থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মুহাম্মদ রাশেদুল ইসলাম জানিয়েছেন।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

সাতকানিয়ায় রাত ৮টায় দোকান বন্ধের নির্দেশনা উপেক্ষিত

লোহাগাড়া ডাকাতি প্রস্তুতিকালে সিএনজি,ডাকাতির সরঞ্জামসহ ১জন আটক

প্রকাশিত: ১২:২৫:৪১ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২০