
রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে লোহাগাড়া উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছেন লোহাগাড়া উপজেলা পরিষদ, লোহাগাড়া উপজেলা প্রশাসন ও থানা প্রশাসন।
(২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১মিনিটে লোহাগাড়া উপজেলা পরিষদের পক্ষ থেকে উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার তৌছিফ আহমেদ, সহকারী কমিশনার(ভূমি) পদ্মাসন সিংহ।
লোহাগাড়া থানা পুলিশের পক্ষ থেকে ওসি জাকের হোসাইন মাহমুদ, পুলিশ পরিদর্শক(তদন্ত) মুহাম্মদ রাশেদুল ইসলাম,চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুহাম্মদ আলমগীর, সেকেন্ড অফিসার আবদুল হক।
পদুয়া বনবিভাগের পক্ষ থেকে পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা সরওয়ার জাহান, পদুয়া বিট কর্মকর্তা মুহাম্মদ মোজাম্মেল হক, মুহাম্মদ ফেরদৌস।
এসময় অন্যান্যদের মধ্য উপস্হিত ছিলেন লোহাগাড়া উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ মনিরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী প্রতিপদ দেওয়ান, লোহাগাড়া ব্রিক ফিল্ড মালিক সমিতির সভাপতি শাহাব উদ্দিন চৌধুরীসহ অন্যান্যরা।
এ সময় অমর একুশের কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/ আমি কি ভুলিতে পারি…’ গানের সুর বাজানো হয়। শ্রদ্ধা নিবেদন শেষে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


