
নিজস্ব প্রতিবেদকঃ
লোহাগাড়া উপজেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বিশিষ্ঠ নারীনেত্রী কোহিনুর আকতার।
গত ১৬ ডিসেম্বর লোহাগাড়া উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি রেহেনা আকতার ও সাধারণ সম্পাদক জেসমিন আকতার স্বাক্ষরিত চিঠির মাধ্যমে সহ-সভাপতি পদে কোহিনুর আকতারকে মনোনীত করা হয়।
একই দিন দুপুরে সহ-সভাপতি পদে নির্বাচিত কোহিনুর আকতারকে অনুমোদনের চিঠি হস্তান্তর করেন চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লেহাগাড়া আসনের সংসদ সদস্য প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি এবং বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য,সাতকানিয়া-লোহাগাড়ার নারী সমাজের অহংকার রিজিয়া রেজা চৌধুরী।
এসময় সাথে ছিলেন উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি রেহেনা আকতার সাধারণ সম্পাদক জেসমিন আকতার।

নব নির্বাচিত লোহাগাড়া উপজেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি কোহিনুর আকতার জানান,মহান রাব্বুল আলেমীনের দরবারে লাখো কোটি শোকরিয়া আদায় করছি। আমাকে উপজেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি নির্বাচিত করায় মাননীয় এমপি মহোদয়, মাননীয় নেত্রী রিজিয়া রেজা চৌধুরী ও উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও অনেক ধন্যবাদ জানিয়েছেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


