
লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা পরিষদের উদ্যোগে অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে চাউল সামগ্রী বিতরণ করা হয়েছে।
১৭ এপ্রিল (সোমবার) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে উপজেলার ৯ইউনিয়নে পবিত্র মাহে রমজান মাসে উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুলের আয়োজনে প্রতি জনকে ১০কেজি করে ২ হাজার অতি দরিদ্র পরিবারের মাঝে এসব চাউল বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল।
এসময় লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহ, উপজেলা পরিষদ কার্যালয়ের সিএ রুবেলসহ অন্যানারা উপস্থিত ছিলেন।
উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল জানান, মাহে রমজান উপলক্ষে অসহায় মানুষের দুঃখ দুর্দশার কথা বিবেচনা করে উপজেলা পরিষদের পক্ষ থেকে প্রতি জনকে ১০ কেজি করে ২হাজার দুঃস্থ পরিবারের মাঝে চাউল সামগ্রী বিতরণ করা হয়। অতীতের ন্যায় আগামীতেও মানুষের কল্যাণে এবং এলাকার উন্নয়নে নিজেকে সবসময় নিয়োজিত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


