
লোহাগাড়া প্রতিনিধিঃ
লোহাগাড়া উপজেলা ছত্রলীগের নতুন কমিটির তারেকুল ইসলামের ইমনকে বিশাল গাড়ী বহরের শোডাউন ও পুষ্পমাল্য দিয়ে বরণ করেছে উপজেলার তৃণমূলের ছাত্রলীগ নেতাকর্মী।
বুধবার (২৫ নভেম্বর) চট্টগ্রাম শহর থেকে লোহাগাড়ার সীমানা পদুয়া ঠাকুরদিঘী এলাকায় পৌঁছলে বিভিন্ন ইউনিটের ছাত্রলীগের নেতাকর্মীরা নব ঘোষিত কমিটির সাংগঠনিক সম্পাদক তারেকুল ইসলাম ইমনকে পুষ্পমাল্য পরিয়ে বরণ করেন।
পরে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রিহান পারভেজ চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ এর আপ্যায়ন বিষয়ক সম্পাদক রানা বড়ুয়াসহ নেতৃবৃন্দরা উপজেলা পরিষদ সংলগ্ন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
এসয় উপস্থিত ছিলেন, লোহাগাড়া সদর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব নুরুচ্ছাফা চৌধুরী ,যুবলীগ নেতা শাহাব উদ্দিন,আবদুল আজিজ,নাজিম উদ্দিন প্রমুখ।
উল্লেখ্য, গত ১৭ নভেম্বর রাতে এ কে এম আসিফুর রহমানকে সভাপতি ও এরাশদুর রহমান রিয়াদকে সাধারণ সম্পাদক করে ৬৪ সদস্যের লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এস এম বোরহান ও সাধারণ সম্পাদক আবু তাহের।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


