
রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
‘মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উপলক্ষে একুশে ফেব্রুয়ারির ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন লোহাগাড়া উপজেলা যুবলীগের নেতৃবৃন্দরা ।
২১ ফেব্রুয়ারি ( শুক্রবার) সকাল ১১ টায় লোহাগাড়া যুবলীগের আহবয়ক মো: জহির উদ্দিন, সিনিয়র যুগ্ন আহবায়ক সাবেক ছাত্রনেতা ফজলে এলাহী আরজু ও আবদুল হান্নান মুহাম্মদ ফারুক’র নেতৃত্বে লোহাগাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক, তরুণ আওয়ামীলীগ নেতা মুহাম্মদ মিজানু্র রহমান, উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য মুহাম্মদ সাইফুল হাকিম, উপজেলা যুবলীগ নেতা মুহাম্মদ মিকরাজ উদ্দিন পিন্সু, মোহাম্মদ জাফর আহমদ, মুহাম্মদ সরওয়ার কামাল, আবু হুরাইরা,জুয়েল,যুবলীগ নেতা মুহাম্মদ আদেল চৌধুরী, আবদুল্লাহ আল সায়েম,উপজেলা ছাত্রলীগ নেতা শফিউল আজম জুয়েলসহ সংগঠনের নেতা- কর্মীরা।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


