
রায়হান সিকদার,নিজস্ব প্রতিবেদকঃ
লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী ও সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরুকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা নব গঠিত ছাত্রলীগ।
২৪ নভেম্বর (মঙ্গলবার) সন্ধ্যায় উপজেলা আওয়ামীলীগের সভাপতির নিজস্ব অফিসে আওয়ামীলীগের সভাপতি ও সম্পাদককে নব গঠিত উপজেলা ছাত্রলীগের সভাপতি মেধাবী ছাত্রনেতা মোঃ আসিফুর রহমান চৌধুরী,সাধারণ সম্পাদক মেধাবী ছাত্রনেতা এরশাদুর রহমান রিয়াদ এ ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় উপস্হিত ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান মিন্টু,উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য আলহাজ্ব মামুনুর রশিদ চৌধুরী, মহিলা আওয়ামীলীগ নেত্রী শাহিন আকতার সানা।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


