
লোহাগাড়া প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় ২ মাদক কারবারী কে আটক করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৭হাজার ৫`শ পিচ ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা কাজে ব্যবহৃত মালবাহী ট্রাক জব্দ করা হয়।
আটককৃত মাদক কারবারীরা হল কক্সবাজার উখিয়া পুর্ব সোনা পাড়া এলাকার আবদুর রহমানের পুত্র সেলিম হোসেন (২০) এবং কক্সবাজার মহেশখালী মাতারবাড়ী এলাকার আবুল কাসেমের পুত্র পারভেজ আশরাফ(২২)।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ জাকের হোসাইন মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এসআই মোঃ গোলাম কিবরিয়ার নেতৃত্বে পুলিশের একটি টিম চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে সেলিম হোসেনের কাছ থেকে ১হাজার ৫`শ পিচ ইয়াবা এবং একই স্পটে চট্টগ্রাম অভিমূখী একটি মালবাহি ট্রাকে তল্লাশি চালিয়ে পারভেজ আশরাফের কাছ থেকে ৬ হাজার পিচ ইয়াবাসহ ২ মাদক কারবারীকে আটক করে থানার হেফাজতে নিয়ে আসে।
আটককৃত মাদক কারবারীর বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয় এবং ২৬ জানুয়ারী সকালে তাদেরকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সুত্রে জানা গেছে।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


