ঢাকা ০৭:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লোহাগাড়ায় ৬মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী আজিজ  আটক

লোহাগাড়া প্রতিনিধিঃ

লোহাগাড়া উপজেলার উত্তর পদুয়া এলাকা থেকে গত ১০ ডিসেম্বর মঙ্গলবার রাত সাড়ে ৮টায় আব্দুল আজিজ নামে ১৫ লাখ টাকার চেক প্রতারণা মামলায় ছয় মাসের সাজাপ্রাপ্ত এক আসামীকে আটক করেছে থানা পুলিশ।
তিনি দীর্ঘদিন সৌদি আরব প্রবাসী ছিলেন। জানা যায়, লোহাগাড়া শহর উন্নয়ন কমিটির সাবেক সভাপতি ও বটতলী আলুরঘাট সড়কের ব্যবসায়ী মামুন-অর রশিদ চৌধুরীর সাথে যৌথ ব্যবসা করেন আব্দুল আজিজ। টাকা দিতে না পেরে আব্দুল আজিজ তার ব্যবসায়িক অংশীদার মামুন-অর রশিদ চৌধুরীকে ১৫ লাখ টাকার চেক দেন।
চেকের টাকা না পেয়ে ২০১১ সালে চট্টগ্রাম বিচারিক আদালতে আজিজের বিরুদ্ধে চেক প্রতারণার মামলা দায়ের করেন। গত ২০১৭ সালে আদালত একবছরের সাজা দেন। সম্প্রতি সৌদি আরব থেকে দেশে ফিরলে লোহাগাড়া থানা পুলিশ তাঁকে গ্রেফতার করেন।
এ ব্যাপারে লোহাগাড়া থানার উপ-পরিদর্শক অজয় দেব শীল জানান, সাজাপ্রাপ্ত আসামী আজিজকে আটক করে গতকাল বুধবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।##

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

সাতকানিয়ায় রাত ৮টায় দোকান বন্ধের নির্দেশনা উপেক্ষিত

লোহাগাড়ায় ৬মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী আজিজ  আটক

প্রকাশিত: ০৫:৪৬:৫৮ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০১৯