ঢাকা ০৫:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লোহাগাড়ায় ৩য় শ্রেণির কর্মচারীদের পূর্ণ দিবস কর্মবিরতি পালন

লোহাগাড়া প্রতিনিধিঃ

বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) এর কেন্দ্রীয় কমিটি কর্তৃক ঘোষিত, বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ের কর্মরত তৃতীয় শ্রেণির কর্মচারীদের প্রধানমন্ত্রীর অনুমোদিত পদবী পরিবর্তন ও উন্নত বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে বাবিককাকস ও বাকাসস ঘোষিত পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছে।

বুধবার (২ মার্চ) লোহাগাড়া উপজেলা ভূমি অফিসের সামনে ব্যানারের সামনে পূর্ণদিবস কর্মবিরতি পালন করে।

এসময় তাদের অধিকার আদায়ে বক্তব্য রাখেন সমির চৌধুরী ও রুমি দাশ।

এসময় সমির চৌধুরী বলেন, বিভাগীয় কমিশনার কার্যালয়, বঙ্গবন্ধুর সোনার বাংলায় কোনো বৈষম্য চলবে না। বৈষম্য নিরসনে বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও ভূমি অফিসে কর্মরত কর্মচারীদের পদবি পরিবর্তন ও বেতন গ্রেড উন্নিত করণের জোর দাবি জানাচ্ছি। দাবি না মানলে আমাদের পূর্ণদিবস কর্মবিরতি অব্যাহত থাকবে। বাকাসস কেন্দ্র থেকে আমাদের যে কর্মসূচি দিবে আমরা সেটি পালন করবো। আগামী ৩,৬,৮ হতে ১০, ১৩ , ১৬ ও ২০ থেকে ২৪ মার্চ পর্যন্ত আমাদের এই পূর্ণদিবস কর্মবিরতি চলবে।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

সাতকানিয়ায় রাত ৮টায় দোকান বন্ধের নির্দেশনা উপেক্ষিত

লোহাগাড়ায় ৩য় শ্রেণির কর্মচারীদের পূর্ণ দিবস কর্মবিরতি পালন

প্রকাশিত: ১১:০৪:০০ অপরাহ্ন, বুধবার, ২ মার্চ ২০২২