
লোহাগাড়া প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় এক মাদক কারবারীকে আটক করেছে থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ২হাজার ১০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃত মাদক বিক্রেতা কক্সবাজার উখিয়া চাকমা পাড়ার মৃত চামারী চাকমার পুত্র রকি চাকমা(৩০)।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত সাড়ে ১১টার দিকে থানার এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে একটি পুলিশি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে চট্টগ্রাম অভিমুখী যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২হাজার ১০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারীকে আটক করা হয়।
আটককৃত মাদক বিক্রেতার বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং আজ ৩ ফেব্রুয়ারি সকালে তাকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সুত্রে জানা গেছে।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


