
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় পৃথক অভিযানে ২মাদক কারবারীকে আটক করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১হাজার ৫`শ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিষয়টি লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ নিশ্চিত করেছেন।
আটককৃতরা হল লোহাগাড়া উপজেলার চুনতি ইউসুফ মঞ্জিল পাড়ার মৃত হাবিব আহমদের পুত্র নজির আহমদ প্রকাশ অদু(৪৬) ও পদুয়া ইউনিয়নের পশ্চিম পদুয়া মালি পাড়ার আমিন উল্লাহ`র পুত্র নুরুল আমিন(৩৫)।
থানা সুত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ,পুলিশ পরিদর্শক(তদন্ত) মুহাম্মদ রাশেদুল ইসলাম ও চুনতি পুলিশ ফাঁড়ির এসআই রেজওয়ানুল ইসলামের নেতৃত্বে একটি পুলিশি টিম উপজেলার চুনতি ইউসুফ মঞ্জিল মাওলানা হাবিব সাহেবের বাড়ীর ইটের সলিং রাস্তায় অভিযান চালিয়ে নজির আহমদ প্রকাশ অদুর কাছ থেকে ৪`শ পিচ ইয়াবা এবং চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে নুরুল আমিনের কাছ থেকে ১১০০পিচ ইয়াবা ট্যাবলেট সহ ২মাদক কারবারীকে আটক করে।
আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং আজ সকালে তাদেরকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সুত্রে জানা গেছে।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


